
কারাগার থেকে আদালতে নেওয়ার সময় প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত হয়েছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। পলকের সঙ্গে থাকা অন্য কয়েকজনও আহত হয়েছেন বলে জানা গেছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে। পলক ২০২৪ সালের ১৪ আগস্ট গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
খবরচিত্র.কম
মন্তব্য করুন