Reporter
২৭ মে ২০২৬, ৮:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, দুই ঘণ্টা গোলাগুলি

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে সশস্ত্র হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। পরিকল্পিত এই হামলার ঘটনায় র্যাব সদস্যদের সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের দুই ঘণ্টাব্যাপী গুলি বিনিময় হয়। গত রবিবার দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটে।

হামলার বিস্তারিত

গতকাল সোমবার র্যাব কর্মকর্তা সূত্র জানায়, এই পরিক্লান্ত হামলা পরিচালনায় এবারও সন্ত্রাসীরা যৌথ বাহিনীর যাতায়াতে বিঘ্ন ঘটাতে বেশ কিছু স্থানে রাস্তা কেটে দিয়েছে এবং কালভার্ট ভেঙে দিয়েছে। সন্ত্রাসীরা বুলডোজার ব্যবহার করে যৌথ বাহিনীর নির্মাণাধীন ক্যাম্পের দেওয়ালও ধসিয়ে দিয়েছে। হামলার ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

সকালে যৌথ বাহিনীর অভিযানে বেশ কয়েকজন সন্ত্রাসীকে আটক করার কথা জানা গেছে। র‍্যাবের দাবি, ‘সন্ত্রাসী’ ইয়াসিন বাহিনীর সদস্যরা এ হামলার সঙ্গে জড়িত।

র্যাবের বক্তব্য

গভীর রাতে সন্ত্রাসীদের হামলার ঘটনার কথা বলতে গিয়ে র‍্যাব-৭-এর কমান্ডিং কর্মকর্তা হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, সন্ত্রাসী ইয়াসিন গ্রুপ রাত ২টার দিকে জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর পক্ষ থেকে নন লেথাল অস্ত্র ব্যবহার করা হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরে যৌথ বাহিনী এলাকায় প্রবেশ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

এলাকার পটভূমি

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ-ফৌজদারহাট সংযোগ সড়ক দিয়ে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বিপরীত দিকে গেলে দেখা যায় একটি সড়ক ঢুকে গেছে জঙ্গল সলিমপুর অভিমুখে পাহাড়ি এলাকায়। ছিন্নমূল ও আলীনগর এ দুটি অংশে বিভক্ত এলাকাটি। জেলা প্রশাসনের কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে এখানে ৩ হাজার ১০০ একর খাসজমি রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকাটি বেশ কয়েকটি ভূমিদস্যু সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে। সরকারি খাসজমিতে অবৈধ বসতি গড়ে তোলার পাশাপাশি পাহাড় কেটে নির্মাণ করা হয়েছে অসংখ্য ঘরবাড়ি, দোকান ও মার্কেট।

স্থানীয় সূত্রগুলো জানায়, গত ১৯ জানুয়ারি একই এলাকায় সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন নিহত হন। ঐ সময় আরো ৩ জন র‍্যাব সদস্য ও ১ জন সোর্স আহত হন। এ ঘটনায় র‍্যাবের পক্ষে সীতাকুণ্ড থানায় মামলা করা হলেও মূল আসামিরা এখনো ধরা পড়েনি। এ ঘটনার পর যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসীরা জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ হারায়। সরকার জঙ্গল সলিমপুরে পুলিশ প্রশিক্ষণ একাডেমি, কারাগারসহ বিভিন্ন সরকারি স্থাপনা তৈরির উদ্যোগ নিয়েছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়।

একটি সূত্র জানায়, গত ৯ মার্চ পরিচালিত যৌথ অভিযানে ২২ জনকে গ্রেফতার করা হয়। তবে ইয়াসিন বাহিনীর প্রধান মো. ইয়াসিন, রোকন বাহিনীর প্রধান রোকন উদ্দিন, মশিউর রহমান, নুরুল হক ভাণ্ডারি, গাজী সাদেক, গোলাম গফুরসহ কয়েকজন এখনো পলাতক। এলাকাবাসী জানান, অভিযানের আগে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকা রোকনের দখলে আর আলীনগর এলাকা ইয়াসিনের দখলে ছিল।

খবরচিত্র.কম

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ডে যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, দুই ঘণ্টা গোলাগুলি

১

সৌদির সঙ্গে মিল রেখে জামালপুরে ঈদুল আজহা: ২০ গ্রামে হাজারো মানুষের আনন্দ

২

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ঐতিহাসিক জ্বালানি চুক্তি: এলএনজি-এলপিজি আমদানিতে নতুন দিগন্ত

৩

পাকিস্তানে আত্মঘাতী হামলায় দুই বাংলাদেশি প্রবাসীসহ ৯ নিহত

৪

এনসিপি চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতা একযোগে পদত্যাগ

৫

ভারত-আমিরাতে চুক্তি: প্রতিরক্ষা, জ্বালানি নিরাপত্তা ও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ

৬

হামের প্রাদুর্ভাব নিয়ে নীরবতার অভিযোগ মিথ্যা: ডা. তাসনিম জারা

৭

আওয়ামী লীগের ১৫ বছরে ৮ হাজার ৬২ কোটি ডলার বিদেশি ঋণ: মোট ঋণের ৭৮% একাই নিয়েছে দলটি

৮

বিদেশি ভিসায় ব্যাংক স্টেটমেন্ট যাচাই এখন মুহূর্তে: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

৯

ইউনূস সরকারের টিকার ঘাটতিতে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বিএনপি-জামায়াতের মতামত নিয়েই হয়েছে: ফরিদা আখতার

১১

মুসলিমদের ওপর অত্যাচার করলে ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করব: তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

১২

মোটরসাইকেলে নতুন অগ্রিম আয়কর: ১১০ সিসি ফ্রি, বড় সিসিতে ১০ হাজার টাকা

১৩

লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত

১৪

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশ: ব্যাংকে না গিয়েই ঘরে বসে পাবেন ই-লোন

১৫

আওয়ামী লীগ তার পজিশনে ফিরবে, কিন্তু শেখ হাসিনার পথে গেলে আবার ডুববে: কাদের সিদ্দিকী

১৬

ঢাবির সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করলেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)

১৭

মিরপুর থানার মামলায় সাবেক এমপি সুমনের জামিন বহাল

১৮

ছাত্রলীগের তৎপরতা রাজনীতির সমীকরণ বদলে দেবে: গোলাম মাওলা রনি

১৯

জামালপুরে ৭৬ লাখ টাকার চেক জালিয়াতি: জামায়াতের সাবেক নেতা হারুনুর রশীদ গ্রেপ্তার

২০