Reporter
৪ মার্চ ২০২৬, ৩:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উখিয়ায় সেহেরির সময় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া এলাকায় রোববার (২ মার্চ) ভোরে এক নৃশংস ঘটনা ঘটেছে। মালয়েশিয়া প্রবাসী আবদু শুক্কুরের স্ত্রী লালা বিবি (৩০) সেহরি খাচ্ছিলেন, এমন সময় দুর্বৃত্তরা তার ঘরে ঢুকে ধর্ষণের পর হত্যা করে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব মরিচ্যা মধুঘোনা খলার পাহাড় এলাকায় অবস্থিত ঘর থেকে চিৎকার শুনে স্বজনরা ছুটে গিয়ে লালা বিবিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। নিহতের গলায় ও মাথায় আঘাতের চিহ্ন ছিল।

নিহতের শ্বশুরের বড় ভাই আবদুল আলম অভিযোগ করেন, ধর্ষণের পর শ্বাসরোধ ও শারীরিক নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। পরিবারের ধারণা, দীর্ঘদিন ধরে চলা জমি সংক্রান্ত বিরোধের সঙ্গে এই ঘটনার যোগসূত্র থাকতে পারে।

উখিয়া থানার ওসি নুর আহম্মদ জানান: “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একাধিক ব্যক্তি এ ঘটনায় জড়িত থাকতে পারে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হস্তান্তর করা হয়েছে।”

ময়নাতদন্ত শেষে মঙ্গলবার ইফতারের পর জানাজা সম্পন্ন করে নিহতকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে রাত ১১টায় থানায় এজহার দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

খবর চিত্র প্রতিবেদক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ডে যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, দুই ঘণ্টা গোলাগুলি

সৌদির সঙ্গে মিল রেখে জামালপুরে ঈদুল আজহা: ২০ গ্রামে হাজারো মানুষের আনন্দ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ঐতিহাসিক জ্বালানি চুক্তি: এলএনজি-এলপিজি আমদানিতে নতুন দিগন্ত

পাকিস্তানে আত্মঘাতী হামলায় দুই বাংলাদেশি প্রবাসীসহ ৯ নিহত

এনসিপি চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতা একযোগে পদত্যাগ

ভারত-আমিরাতে চুক্তি: প্রতিরক্ষা, জ্বালানি নিরাপত্তা ও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ

হামের প্রাদুর্ভাব নিয়ে নীরবতার অভিযোগ মিথ্যা: ডা. তাসনিম জারা

আওয়ামী লীগের ১৫ বছরে ৮ হাজার ৬২ কোটি ডলার বিদেশি ঋণ: মোট ঋণের ৭৮% একাই নিয়েছে দলটি

বিদেশি ভিসায় ব্যাংক স্টেটমেন্ট যাচাই এখন মুহূর্তে: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

ইউনূস সরকারের টিকার ঘাটতিতে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বিএনপি-জামায়াতের মতামত নিয়েই হয়েছে: ফরিদা আখতার

১১

মুসলিমদের ওপর অত্যাচার করলে ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করব: তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

১২

মোটরসাইকেলে নতুন অগ্রিম আয়কর: ১১০ সিসি ফ্রি, বড় সিসিতে ১০ হাজার টাকা

১৩

লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত

১৪

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশ: ব্যাংকে না গিয়েই ঘরে বসে পাবেন ই-লোন

১৫

আওয়ামী লীগ তার পজিশনে ফিরবে, কিন্তু শেখ হাসিনার পথে গেলে আবার ডুববে: কাদের সিদ্দিকী

১৬

ঢাবির সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করলেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)

১৭

মিরপুর থানার মামলায় সাবেক এমপি সুমনের জামিন বহাল

১৮

ছাত্রলীগের তৎপরতা রাজনীতির সমীকরণ বদলে দেবে: গোলাম মাওলা রনি

১৯

জামালপুরে ৭৬ লাখ টাকার চেক জালিয়াতি: জামায়াতের সাবেক নেতা হারুনুর রশীদ গ্রেপ্তার

২০