
প্রয়াত স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর পর প্রথম দিকে শোক প্রকাশ করলেও অল্প সময়ের মধ্যেই বক্তব্যের সুর পাল্টে দিয়েছেন অভিনেতা জাহের আলভী।
শুক্রবার (৬ মার্চ) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ পোস্টে তিনি ইকরার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন। আলভী দাবি করেছেন:
পোস্টে তিনি সিসিটিভি ফুটেজ, ময়নাতদন্ত প্রতিবেদন ও ইকরার ফোনের ফরেনসিক রিপোর্টের দিকে ইঙ্গিত করে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের আকুতি জানিয়েছেন।
এই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেনরা বলছেন, “একজন প্রয়াত মানুষের বিরুদ্ধে এভাবে অভিযোগ তোলা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ।”
অভিনেত্রী তাসনুভা তিশা আলভীর উদ্দেশে লিখেছেন: “আমি মনে করি, এখনই সময় এসেছে আলভীর উচিত যিনি আমাদের মাঝে নেই, তার সম্পর্কে বাজে কথা বলা বন্ধ করা। তার উচিত সেই নারীর প্রতি ন্যূনতম শ্রদ্ধা রাখা, যিনি তার সন্তানের মা।”
তিশা আরও যোগ করেন: “এখন তারা খুব নোংরা খেলা খেলছে। এখনই এটা বন্ধ করা উচিত।”
খবর চিত্র প্রতিবেদক
মন্তব্য করুন