
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল নেটিজেনদের ‘প্লাস্টিক সার্জারি’ অভিযোগের বিষয়ে প্রথমবার মুখ খুলেছেন। এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি বলেন, “প্রত্যেক মানুষ জন্মগতভাবেই সুন্দর। আমি ছোটবেলা থেকে নিজের সৌন্দর্য নিয়ে প্রশংসা শুনে বড় হয়েছি। প্রাকৃতিক সৌন্দর্যই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
কেয়া পায়েল আরও বলেন, “আমাদের দেশের মানুষ একটু অতি আবেগী। একজন শুরু করলে সবাই না জেনেই বলা শুরু করে। পাঁচ বছর আগের ছবি দেখেও এখন মন্তব্য করে। এই হুজুগে মানসিকতা আমাদের জাতির মধ্যে অনেক দিন ধরে চলে আসছে।”
তিনি স্পষ্ট করে বলেন, “কখনোই আমার মধ্যে এমন উদ্দেশ্য ছিল না যে, বাড়তি কিছু করে সৌন্দর্য বাড়াতে হবে। আমি যেমন আছি, তেমনই খুশি। তবে টুকটাক দুই-একটা জিনিস অ্যাড করেছি মাত্র। আর তাতেই ভক্তরা এত ক্ষেপে যান যে, তারা মেনে নিতে পারেন না। তাদের দেখে আমি মনে মনে বলি—ভাই মাফ চাই, আর হবে না।”
কেয়া পায়েলের এই সাক্ষাৎকারটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হচ্ছে।
খবরচিত্র.কম
মন্তব্য করুন