Reporter
১০ মে ২০২৬, ৭:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাত্রলীগের তৎপরতা রাজনীতির সমীকরণ বদলে দেবে: গোলাম মাওলা রনি

সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, নতুন সরকারের মাত্র দুই মাসের মাথায় ছাত্রলীগের যে তৎপরতা এবং ছাত্রলীগের হাত ধরে আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের এগিয়ে যাওয়ার যে প্রত্যয়, এতে আমি মনে করি, আমাদের রাজনীতির সামনের দিনগুলোর যে সমীকরণ, সে সমীকরণ মারাত্মকভাবে বদলে দেবে।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন তিনি।

রনির বিস্তারিত বক্তব্য

গোলাম মাওলা রনি বলেন, “সারা বাংলাদেশের ছাত্রলীগের কমিটি হচ্ছে এবং প্রকাশ্যে সেই কমিটিগুলো তারা ঘোষণা করছে। কোনো কোনো ক্ষেত্রে সেই কমিটি গঠিত হওয়ার পর সেই কমিটির যারা সদস্য তাদেরকে স্বাগত জানিয়ে তারা মিছিল করছে।”

তিনি বলেন, “এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকজনের গ্রেপ্তার করেছে। কিন্তু এটা ছাত্রলীগের যে তৎপরতা, সেই তৎপরতার তুলনায় একেবারে নগণ্য। অন্য সময়গুলোতে যা হয় বা গত ১৮ মাসে আমরা দেখেছি যে ছাত্রলীগ বা আওয়ামী লীগের যেকোনো কর্মকাণ্ডের সঙ্গে সঙ্গে সেখানে একটা মব তৈরি হয়। কখনো সেটা ছাত্রদল করেছে, কখনো বিএনপির লোকজন করেছে, কখনো জামায়াতের লোকজন করেছে, কখনো এনসিপির লোকজন করেছে।”

রনি আরও বলেন, “এই যে ছাত্রলীগের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের ব্যাপারে শিবির, এনসিপি বা ছাত্রদলের মধ্যে ঠিক ওইরকম প্রস্তুতি দেখা যায়নি। অন্যদিকে ছাত্রলীগ এই যে কমিটি তারা করে গেছে, সেই কমিটি করার পর সেগুলো প্রচার এবং প্রচারণার জন্যে তারা ইন্টারনেটের প্রোটোকলে প্রকাশ্যে মিটিং করছে, কথাবার্তা বলছে এবং সেই একই কথার ধারাবাহিকতা যুবলীগ, আওয়ামী লীগেও।”

তিনি বলেন, “আওয়ামী লীগের বাংলাদেশে যারা আছে এই মুহূর্তে, তারাও নিয়মিত এ ধরনের ওয়েব মিটিংগুলোতে অংশ নিচ্ছেন। অনেকে পালিয়ে আছেন, অনেকে স্থানচ্যুত, কিন্তু তারা প্রকাশ্যে যে কথাগুলো বলছেন, তা দেশবাসী দেখছে।”

রনি আরো বলেন, “নতুন সরকারের মাত্র দুই মাসের মাথায় ছাত্রলীগের এই যে তৎপরতা এবং ছাত্রলীগের হাত ধরে আওয়ামী লীগের অন্যান্য সংগঠন তাদের যে অগ্রযাত্রা এগিয়ে যাওয়ার যে একটা প্রত্যয়, এটি আমি মনে করি, আমাদের রাজনীতির সামনের দিনগুলোর যে সমীকরণ, সে সমীকরণ মারাত্মকভাবে বদলে দেবে।”

খবরচিত্র.কম

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ডে যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, দুই ঘণ্টা গোলাগুলি

সৌদির সঙ্গে মিল রেখে জামালপুরে ঈদুল আজহা: ২০ গ্রামে হাজারো মানুষের আনন্দ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ঐতিহাসিক জ্বালানি চুক্তি: এলএনজি-এলপিজি আমদানিতে নতুন দিগন্ত

পাকিস্তানে আত্মঘাতী হামলায় দুই বাংলাদেশি প্রবাসীসহ ৯ নিহত

এনসিপি চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতা একযোগে পদত্যাগ

ভারত-আমিরাতে চুক্তি: প্রতিরক্ষা, জ্বালানি নিরাপত্তা ও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ

হামের প্রাদুর্ভাব নিয়ে নীরবতার অভিযোগ মিথ্যা: ডা. তাসনিম জারা

আওয়ামী লীগের ১৫ বছরে ৮ হাজার ৬২ কোটি ডলার বিদেশি ঋণ: মোট ঋণের ৭৮% একাই নিয়েছে দলটি

বিদেশি ভিসায় ব্যাংক স্টেটমেন্ট যাচাই এখন মুহূর্তে: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

ইউনূস সরকারের টিকার ঘাটতিতে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বিএনপি-জামায়াতের মতামত নিয়েই হয়েছে: ফরিদা আখতার

১১

মুসলিমদের ওপর অত্যাচার করলে ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করব: তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

১২

মোটরসাইকেলে নতুন অগ্রিম আয়কর: ১১০ সিসি ফ্রি, বড় সিসিতে ১০ হাজার টাকা

১৩

লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত

১৪

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশ: ব্যাংকে না গিয়েই ঘরে বসে পাবেন ই-লোন

১৫

আওয়ামী লীগ তার পজিশনে ফিরবে, কিন্তু শেখ হাসিনার পথে গেলে আবার ডুববে: কাদের সিদ্দিকী

১৬

ঢাবির সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করলেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)

১৭

মিরপুর থানার মামলায় সাবেক এমপি সুমনের জামিন বহাল

১৮

ছাত্রলীগের তৎপরতা রাজনীতির সমীকরণ বদলে দেবে: গোলাম মাওলা রনি

১৯

জামালপুরে ৭৬ লাখ টাকার চেক জালিয়াতি: জামায়াতের সাবেক নেতা হারুনুর রশীদ গ্রেপ্তার

২০