Reporter
১৩ মার্চ ২০২৬, ৬:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেনীতে গ্রাফিক্স ডিজাইন শিখে জাল নোট তৈরি: ১ লাখ ২৫ হাজার টাকাসহ যুবক গ্রেপ্তার

Collected

ফেনী সদর উপজেলার রানিরহাট এলাকায় জাল টাকা দিয়ে কেনাকাটা করতে গিয়ে এক যুবক আটক হয়েছেন। পরে তার কাছ থেকে ১ লাখ ২৫ হাজার ৩৬০ টাকার জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার (১৩ মার্চ) দুপুরে ফেনী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. ফারুক আহম্মেদ ভূঁইয়া (৩৭)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার মো. আলী আহাম্মদ ভূঁইয়ার ছেলে।

পুলিশ জানায়, গতকাল রাতে রানিরহাট এলাকায় ফারুক জাল টাকা দিয়ে কেনাকাটা করছিলেন। স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তার কাছ থেকে প্রথমে ৫ হাজার ৬২০ টাকার জাল নোট উদ্ধার হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দাগনভূঞা উপজেলার মুন্সীরহাট বাজারের ‘পিক অ্যান্ড পে’ নামের দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকে মোট ১ লাখ ২৫ হাজার ৩৬০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ ছাড়া জাল নোট তৈরির কাজে ব্যবহৃত কম্পিউটার, প্রিন্টার, পেনড্রাইভসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম জানান, ফারুক ঢাকার একটি কলেজ থেকে মার্কেটিংয়ে স্নাতক সম্পন্ন করেন। পরে চাকরি না পেয়ে গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন কোর্স করেন। প্রিন্টিংয়ের দোকানে কাজ শুরু করার পর ইউটিউব ও বিভিন্ন ওয়েবসাইট থেকে জাল নোট তৈরির পদ্ধতি শিখে স্বল্প সময়ে লাভের আশায় এ কাজে জড়িয়ে পড়েন।

আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে জাল নোট বাজারে ছাড়ার উদ্দেশ্যে তিনি এগুলো তৈরি করে মজুত রেখেছিলেন বলে পুলিশ ধারণা করছে।

ফেনী সদর মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজীম বলেন, ফারুকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

খবর চিত্র প্রতিবেদক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ডে যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, দুই ঘণ্টা গোলাগুলি

সৌদির সঙ্গে মিল রেখে জামালপুরে ঈদুল আজহা: ২০ গ্রামে হাজারো মানুষের আনন্দ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ঐতিহাসিক জ্বালানি চুক্তি: এলএনজি-এলপিজি আমদানিতে নতুন দিগন্ত

পাকিস্তানে আত্মঘাতী হামলায় দুই বাংলাদেশি প্রবাসীসহ ৯ নিহত

এনসিপি চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতা একযোগে পদত্যাগ

ভারত-আমিরাতে চুক্তি: প্রতিরক্ষা, জ্বালানি নিরাপত্তা ও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ

হামের প্রাদুর্ভাব নিয়ে নীরবতার অভিযোগ মিথ্যা: ডা. তাসনিম জারা

আওয়ামী লীগের ১৫ বছরে ৮ হাজার ৬২ কোটি ডলার বিদেশি ঋণ: মোট ঋণের ৭৮% একাই নিয়েছে দলটি

বিদেশি ভিসায় ব্যাংক স্টেটমেন্ট যাচাই এখন মুহূর্তে: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

ইউনূস সরকারের টিকার ঘাটতিতে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বিএনপি-জামায়াতের মতামত নিয়েই হয়েছে: ফরিদা আখতার

১১

মুসলিমদের ওপর অত্যাচার করলে ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করব: তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

১২

মোটরসাইকেলে নতুন অগ্রিম আয়কর: ১১০ সিসি ফ্রি, বড় সিসিতে ১০ হাজার টাকা

১৩

লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত

১৪

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশ: ব্যাংকে না গিয়েই ঘরে বসে পাবেন ই-লোন

১৫

আওয়ামী লীগ তার পজিশনে ফিরবে, কিন্তু শেখ হাসিনার পথে গেলে আবার ডুববে: কাদের সিদ্দিকী

১৬

ঢাবির সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করলেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)

১৭

মিরপুর থানার মামলায় সাবেক এমপি সুমনের জামিন বহাল

১৮

ছাত্রলীগের তৎপরতা রাজনীতির সমীকরণ বদলে দেবে: গোলাম মাওলা রনি

১৯

জামালপুরে ৭৬ লাখ টাকার চেক জালিয়াতি: জামায়াতের সাবেক নেতা হারুনুর রশীদ গ্রেপ্তার

২০