Reporter
১৪ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আ. লীগ অফিসের তালা খুলে বিএনপি প্রার্থী ভুল কাজ করেননি : মাসুদ কামাল

জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চাকলাহাট ইউনিয়ন কার্যালয়ের তালা খুলে দেওয়ার কাজকে ভুল মনে করেন না। বরং তিনি এটিকে সঠিক ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় মাসুদ কামাল বলেন: “এখানে আওয়ামী লীগের পুনর্বাসন আপনি কোথায় পেলেন? উনি তো এমন কিছু করেননি যাতে আইন অমান্য হয়। আমার বিবেচনায় তিনি ভালো কাজ করছেন।”

তালা খোলার বিরোধিতা করে এক জাসাস নেতার সমালোচনা করে মাসুদ কামাল বলেন: “আপনাদের শীর্ষ নেতা জয়ের পর কী বলেছেন সেটা দেখেন। তারেক রহমান বলেছেন—বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদে থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। অনুগ্রহ করে কেউ প্রতিশোধ বা প্রতিহিংসাপরায়ণ হবেন না।”

ওই নেতার উদ্দেশে তিনি আরও বলেন: “রাজনীতি আপনি করেন জাসাস; আপনি রাজনীতি জামায়াতের কাছ থেকে না, আপনার নেতার কাছ থেকে শিখেন।”

মাসুদ কামাল আরও বলেন: “দেশটাকে সামনে অগ্রসর হতে হলে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। জাতিকে এমন খণ্ড খণ্ড করে ভাগ করা যাবে না। প্রতিহিংসা আরেকটা প্রতিহিংসার জন্ম দেয়।”

তিনি সতর্ক করে বলেন: “যে ভুল আওয়ামী লীগ করেছিল, যে ভুলের কারণে দলটির রাজনীতি আজ এই দুরবস্থার মধ্যে পড়েছে, দলটির বিশাল বিশাল নেতারা লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালিয়েছে—সেই ভুলের দিকে আপনারা ধাবিত হইয়েন না।”

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানকে ধন্যবাদ জানিয়ে মাসুদ কামাল বলেন: “জাতিকে ঐক্যবদ্ধ করার যে আকাঙ্ক্ষা আমি আপনাদের মধ্যে দেখেছি, সেই আকাঙ্ক্ষা নিয়ে আশান্বিত হতে চাই।”

খবর চিত্র প্রতিবেদক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ডে যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, দুই ঘণ্টা গোলাগুলি

সৌদির সঙ্গে মিল রেখে জামালপুরে ঈদুল আজহা: ২০ গ্রামে হাজারো মানুষের আনন্দ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ঐতিহাসিক জ্বালানি চুক্তি: এলএনজি-এলপিজি আমদানিতে নতুন দিগন্ত

পাকিস্তানে আত্মঘাতী হামলায় দুই বাংলাদেশি প্রবাসীসহ ৯ নিহত

এনসিপি চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতা একযোগে পদত্যাগ

ভারত-আমিরাতে চুক্তি: প্রতিরক্ষা, জ্বালানি নিরাপত্তা ও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ

হামের প্রাদুর্ভাব নিয়ে নীরবতার অভিযোগ মিথ্যা: ডা. তাসনিম জারা

আওয়ামী লীগের ১৫ বছরে ৮ হাজার ৬২ কোটি ডলার বিদেশি ঋণ: মোট ঋণের ৭৮% একাই নিয়েছে দলটি

বিদেশি ভিসায় ব্যাংক স্টেটমেন্ট যাচাই এখন মুহূর্তে: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

ইউনূস সরকারের টিকার ঘাটতিতে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বিএনপি-জামায়াতের মতামত নিয়েই হয়েছে: ফরিদা আখতার

১১

মুসলিমদের ওপর অত্যাচার করলে ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করব: তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

১২

মোটরসাইকেলে নতুন অগ্রিম আয়কর: ১১০ সিসি ফ্রি, বড় সিসিতে ১০ হাজার টাকা

১৩

লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত

১৪

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশ: ব্যাংকে না গিয়েই ঘরে বসে পাবেন ই-লোন

১৫

আওয়ামী লীগ তার পজিশনে ফিরবে, কিন্তু শেখ হাসিনার পথে গেলে আবার ডুববে: কাদের সিদ্দিকী

১৬

ঢাবির সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করলেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)

১৭

মিরপুর থানার মামলায় সাবেক এমপি সুমনের জামিন বহাল

১৮

ছাত্রলীগের তৎপরতা রাজনীতির সমীকরণ বদলে দেবে: গোলাম মাওলা রনি

১৯

জামালপুরে ৭৬ লাখ টাকার চেক জালিয়াতি: জামায়াতের সাবেক নেতা হারুনুর রশীদ গ্রেপ্তার

২০