
জাতীয় পার্টির (জাপা) ঐতিহ্যবাহী দুর্গ রংপুরে এবার একটিও আসন পায়নি দলটি। সারাদেশে ১৯৬টি আসনে প্রার্থী দিয়ে লাঙল প্রতীকের কোনো প্রার্থীই জয়ের মুখ দেখেননি। দল প্রতিষ্ঠার চার দশকের ইতিহাসে এত বড় ভরাডুবির মুখে এর আগে কখনো পড়েনি জাতীয় পার্টি।
এদিকে লাঙলের এমন বিপর্যয়ে রংপুরজুড়ে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তীব্র আলোচনা-সমালোচনা। এর মধ্যে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে একটি ছবি।
ছড়িয়ে পড়া ওই ছবিতে দেখা যায়—সামনে একটি লাঙল রেখে তার জানাজা পড়া হচ্ছে। ছবিটি শেয়ার করে একাধিক ফেসবুক পেইজে লেখা হয়েছে:
“রংপুরের মাটিতে আনুষ্ঠানিকভাবে লাঙলের নামাজে জানাজা সম্পন্ন হলো।”
ছবিটি নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে—কেউ হাস্যরসাত্মকভাবে শেয়ার করছেন, কেউ আক্ষেপ করছেন, আবার কেউ কেউ এটিকে রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন।
বেসরকারি ফলাফলে দেখা গেছে, জাপা চেয়ারম্যান জিএম কাদের রংপুর-৩ (সিটি করপোরেশন ও সদর) আসনে তৃতীয় হয়েছেন। দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা-১ আসনেও তৃতীয় স্থানে রয়েছেন।
দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বাড়ি রংপুর শহরে। ফলে এ এলাকায় বরাবরই লাঙলের বড় ভোটব্যাংক ছিল। কিন্তু এবার সেখানে বাজিমাত করেছে জামায়াতে ইসলামী।
**খবর চিত্র** প্রতিবেদক
মন্তব্য করুন