Reporter
১৩ এপ্রিল ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে দুধ দিয়ে গোসল করে জুয়া ছেড়ে দেওয়ার শপথ

নোয়াখালীর বোরহানউদ্দিন উপজেলায় অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে দুধ দিয়ে গোসল করে জুয়া ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন মো. ইউসুফ (২৮) নামে এক যুবক।

সোমবার (১৩ এপ্রিল) উপজেলার কাচিয়া ইউনিয়নের একটি এলাকায় এ ব্যতিক্রমী ঘটনা ঘটে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাচিয়া ইউনিয়নের মুন্সি বাড়ির বাসিন্দা মো. সিদ্দিক মুন্সির ছেলে ইউসুফ দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। গত ৪-৫ বছরে তিনি ধীরে ধীরে সর্বস্ব হারিয়ে ফেলেন।

ইউসুফ জানান, বন্ধুদের মাধ্যমে প্রথমে অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত হন তিনি। শুরুতে কিছু লাভ হলেও পরবর্তীতে বড় অঙ্কের টাকা হারাতে থাকেন। একপর্যায়ে তিনি নিজের দুটি বাড়ি বিক্রি করেও জুয়ার টাকা জোগান দেন। বর্তমানে তিনি সম্পূর্ণ নিঃস্ব।

তিনি বলেন, “সবকিছু হারিয়ে আজ দুধ দিয়ে গোসল করে শপথ নিয়েছি—আর কখনো অনলাইন জুয়া খেলব না। আমি চাই না, আমার মতো আর কেউ এ পথে গিয়ে সর্বস্বান্ত হোক।”

প্রতিবেশীরা জানান, দীর্ঘদিন জুয়ায় আসক্ত হয়ে ইউসুফ হতাশায় ভুগছিলেন। তার এমন সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছেন।

স্থানীয়দের মতে, সাম্প্রতিক বছরগুলোতে বোরহানউদ্দিন উপজেলায় অনলাইন জুয়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে, যা তরুণ সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে এবং আর্থিক ক্ষতির মুখে ফেলছে।

সচেতন মহল বলছে, অনলাইন জুয়ার কারণে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হচ্ছে, যা দেশের অর্থনীতির জন্য হুমকি হতে পারে। তারা দ্রুত এসব জুয়া অ্যাপস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

ইউসুফ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুয়াড়িদের শাস্তি না দিয়ে যারা এসব অ্যাপস পরিচালনা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এবং বাংলাদেশে অনলাইন জুয়া সম্পূর্ণভাবে বন্ধ করা প্রয়োজন।

খবর চিত্র প্রতিবেদক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ডে যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, দুই ঘণ্টা গোলাগুলি

সৌদির সঙ্গে মিল রেখে জামালপুরে ঈদুল আজহা: ২০ গ্রামে হাজারো মানুষের আনন্দ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ঐতিহাসিক জ্বালানি চুক্তি: এলএনজি-এলপিজি আমদানিতে নতুন দিগন্ত

পাকিস্তানে আত্মঘাতী হামলায় দুই বাংলাদেশি প্রবাসীসহ ৯ নিহত

এনসিপি চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতা একযোগে পদত্যাগ

ভারত-আমিরাতে চুক্তি: প্রতিরক্ষা, জ্বালানি নিরাপত্তা ও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ

হামের প্রাদুর্ভাব নিয়ে নীরবতার অভিযোগ মিথ্যা: ডা. তাসনিম জারা

আওয়ামী লীগের ১৫ বছরে ৮ হাজার ৬২ কোটি ডলার বিদেশি ঋণ: মোট ঋণের ৭৮% একাই নিয়েছে দলটি

বিদেশি ভিসায় ব্যাংক স্টেটমেন্ট যাচাই এখন মুহূর্তে: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

ইউনূস সরকারের টিকার ঘাটতিতে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বিএনপি-জামায়াতের মতামত নিয়েই হয়েছে: ফরিদা আখতার

১১

মুসলিমদের ওপর অত্যাচার করলে ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করব: তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

১২

মোটরসাইকেলে নতুন অগ্রিম আয়কর: ১১০ সিসি ফ্রি, বড় সিসিতে ১০ হাজার টাকা

১৩

লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত

১৪

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশ: ব্যাংকে না গিয়েই ঘরে বসে পাবেন ই-লোন

১৫

আওয়ামী লীগ তার পজিশনে ফিরবে, কিন্তু শেখ হাসিনার পথে গেলে আবার ডুববে: কাদের সিদ্দিকী

১৬

ঢাবির সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করলেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)

১৭

মিরপুর থানার মামলায় সাবেক এমপি সুমনের জামিন বহাল

১৮

ছাত্রলীগের তৎপরতা রাজনীতির সমীকরণ বদলে দেবে: গোলাম মাওলা রনি

১৯

জামালপুরে ৭৬ লাখ টাকার চেক জালিয়াতি: জামায়াতের সাবেক নেতা হারুনুর রশীদ গ্রেপ্তার

২০