Reporter
৫ মে ২০২৬, ৪:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গুলিস্তানে চাঁদাবাজির রাজত্ব: দৈনিক কয়েক কোটি টাকা আদায়

রাজধানী ঢাকার মূর্তিমান আতঙ্কের নাম ‘গুলিস্তান’। চুরি-ছিনতাই এখানকার নিত্য ঘটনা। ফুটপাত থেকে শুরু করে মূল রাস্তার সিংহভাগ চাঁদাবাজের কবজায়। এসব নিয়ন্ত্রণ করে শক্তিশালী সিন্ডিকেট।

সরকারি দলের নাম ভাঙিয়ে দোকানপ্রতি দৈনিক ৫০ থেকে ১ হাজার টাকা চাঁদা তোলে ওই সিন্ডিকেট। সড়কে অস্থায়ী দোকান বসাতে নেয় ২ থেকে ৫ লাখ টাকা। প্রতিদিন ওই এলাকার হাজার হাজার হকার থেকে কয়েক কোটি টাকা চাঁদা তোলা হয়।

রাজনৈতিক পট পরিবর্তনেও কোনো পরিবর্তন নেই

অনুসন্ধানে জানা গেছে, রাজনৈতিক পট পরিবর্তন হলেও গুলিস্তানের ফুটপাতে চাঁদাবাজির কাঠামোর কোনো পরিবর্তন হয়নি। জাতীয়তাবাদী হকার্স দলের কয়েকজনকে সামনে এনে পুরনো ও চিহ্নিত লাইনম্যানরাই এখন নতুন মোড়কে পুরো এলাকা নিয়ন্ত্রণ করছেন।

হোতা হিসেবে উঠে এসেছে নবী, বাবুল, হারুন, সালেহসহ অন্তত ২০ জনের নাম। লাইনম্যানখ্যাত এ চক্রটি পুরো গুলিস্তানের নিয়ন্ত্রক।

চাঁদাবাজির তিন স্তর

গুলিস্তানে চাঁদাবাজির তিনটি স্তর রয়েছে। প্রথমত প্রতিটি দোকান বা ভ্যান থেকে প্রতিদিন ৫০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়। দোকানের আকার এবং অবস্থানের গুরুত্ব অনুযায়ী এ হার নির্ধারিত হয়। এরপর প্রতিটি ‘বিট’ বা নির্দিষ্ট সীমানার জন্য হকারদের গুনতে হয় ১৫ থেকে ২০ হাজার টাকা মাসিক ভাড়া। বিশেষ বিশেষ দিনে বা উৎসবের আগে লাইনম্যানদের আলাদা নজরানা দিতে হয়।

কারা নিয়ন্ত্রণ করছেন?

  • লাইনম্যান নবী রাজধানী হোটেল ও বেল্টের গলি নিয়ন্ত্রণ করেন।
  • গুলিস্তান সিনেমা হলের সামনের ফুটপাত ও রাস্তা নিয়ন্ত্রণ করছেন হারুন।
  • গুলিস্তান বিল্ডিং থেকে ট্রেড সেন্টার পর্যন্ত রজ্জব, লম্বা বাবুল, সেলিম, বিমল, বাচ্চু, খোরশেদ, নিপু, মোহাম্মদ আলী।
  • ওসমানী উদ্যান পূর্ব এলাকার ফুটপাত নিয়ন্ত্রণ করছেন শাহজাহান।
  • খদ্দর মার্কেটের সামনের এলাকা নিয়ন্ত্রণ করছেন কাদির।
  • স্টেডিয়ামের দক্ষিণ গেট নিয়ন্ত্রণ করেন খলিল ও পুটন।
  • জাসদ অফিসের সামনের এলাকা নিয়ন্ত্রণ করছেন রহিম।
  • কমিউনিস্ট পার্টির অফিসের সামনের এলাকার দায়িত্বে রয়েছেন কালা নুরু।
  • বেল্টের গলি থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও ফুটপাত নিয়ন্ত্রণ করছেন আকতার ও জাহাঙ্গীর।
  • জিপিও এলাকা নিয়ন্ত্রণ করছেন সালাম।
  • ফুলবাড়িয়া ও বাস টার্মিনাল এলাকার একচ্ছত্র অধিপতি হিসেবে পরিচিত মোহাম্মদ আলী।

সিটি করপোরেশনের উদ্যোগ

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন হকারদের শৃঙ্খলার উদ্যোগ নিয়েছে। সংস্থা দুটি খালি জায়গা, ফুটপাত ও রাস্তার এক পাশে আইডি কার্ড দিয়ে হকার পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে। যদিও গত মাসের শুরুতে গুলিস্তান, বায়তুল মোকাররম দক্ষিণ গেটসহ বিভিন্ন এলাকায় হকার উচ্ছেদ করে ঢাকা দক্ষিণ সিটি। কিন্তু কয়েক দিন যেতেই আবার পুরোনো রূপ ফিরে আসে।

বাংলাদেশ হকার্স ফেডারেশনের সভাপতি এম এ কাশেম বলেন, “রাজধানীতে হকারদের শৃঙ্খলায় নিয়ে আসতে হলে সর্বপ্রথম লাইনম্যানখ্যাত চাঁদাবাজদের গ্রেপ্তার করতে হবে।”

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, “সিটি করপোরেশন এবং সরকার চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে। যারা হকার তাদের নির্ধারিত জায়গায় বসার জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে কার্ডের ব্যবস্থা করা হচ্ছে।”

খবরচিত্র.কম

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ডে যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, দুই ঘণ্টা গোলাগুলি

সৌদির সঙ্গে মিল রেখে জামালপুরে ঈদুল আজহা: ২০ গ্রামে হাজারো মানুষের আনন্দ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ঐতিহাসিক জ্বালানি চুক্তি: এলএনজি-এলপিজি আমদানিতে নতুন দিগন্ত

পাকিস্তানে আত্মঘাতী হামলায় দুই বাংলাদেশি প্রবাসীসহ ৯ নিহত

এনসিপি চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতা একযোগে পদত্যাগ

ভারত-আমিরাতে চুক্তি: প্রতিরক্ষা, জ্বালানি নিরাপত্তা ও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ

হামের প্রাদুর্ভাব নিয়ে নীরবতার অভিযোগ মিথ্যা: ডা. তাসনিম জারা

আওয়ামী লীগের ১৫ বছরে ৮ হাজার ৬২ কোটি ডলার বিদেশি ঋণ: মোট ঋণের ৭৮% একাই নিয়েছে দলটি

বিদেশি ভিসায় ব্যাংক স্টেটমেন্ট যাচাই এখন মুহূর্তে: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

ইউনূস সরকারের টিকার ঘাটতিতে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বিএনপি-জামায়াতের মতামত নিয়েই হয়েছে: ফরিদা আখতার

১১

মুসলিমদের ওপর অত্যাচার করলে ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করব: তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

১২

মোটরসাইকেলে নতুন অগ্রিম আয়কর: ১১০ সিসি ফ্রি, বড় সিসিতে ১০ হাজার টাকা

১৩

লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত

১৪

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশ: ব্যাংকে না গিয়েই ঘরে বসে পাবেন ই-লোন

১৫

আওয়ামী লীগ তার পজিশনে ফিরবে, কিন্তু শেখ হাসিনার পথে গেলে আবার ডুববে: কাদের সিদ্দিকী

১৬

ঢাবির সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করলেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)

১৭

মিরপুর থানার মামলায় সাবেক এমপি সুমনের জামিন বহাল

১৮

ছাত্রলীগের তৎপরতা রাজনীতির সমীকরণ বদলে দেবে: গোলাম মাওলা রনি

১৯

জামালপুরে ৭৬ লাখ টাকার চেক জালিয়াতি: জামায়াতের সাবেক নেতা হারুনুর রশীদ গ্রেপ্তার

২০