Reporter
৮ এপ্রিল ২০২৬, ৮:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘যৌন ইঙ্গিতপূর্ণ’ গান বিতর্কে নোরাকে সময় বেঁধে দিল কমিশন

দক্ষিণ ভারতের বড় বাজেটের অ্যাকশন ছবি ‘কেডি: দ্য ডেভিল’-এর নতুন গান প্রকাশের পরই শুরু হয়েছে তীব্র বিতর্ক। ‘সারকে চুনার’ শিরোনামের গানটিতে পারফর্ম করেছেন নোরা ফাতেহি ও সঞ্জয় দত্ত।

গানটি প্রকাশের পর অনেক দর্শক এর ভাষা, উপস্থাপনা ও নাচের ধরনকে ‘অশালীন’ ও ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ বলে সমালোচনা করেন। সমালোচনার জেরে গানটি পরে ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় নড়েচড়ে বসে ভারতের জাতীয় নারী কমিশন। সংস্থাটি স্বতঃপ্রণোদিত হয়ে বিষয়টি নিয়ে পদক্ষেপ নেয়। এক শুনানিতে তারা স্পষ্ট জানিয়ে দেয়, সৃজনশীলতার নামে নারীর মর্যাদা ক্ষুণ্ণ করা মেনে নেওয়া হবে না।

শুনানিতে ছবির পরিচালক প্রেম, গীতিকার রাকিব আলম ও প্রযোজনা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকলেও নোরা ফাতেহি উপস্থিত ছিলেন না। তাঁর পক্ষ থেকে আইনজীবী গেলেও কমিশন তা গ্রহণ করেনি। ফলে তাকে সরাসরি হাজির হওয়ার জন্য ২৭ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। সঞ্জয় দত্তকেও নির্দিষ্ট দিনে কমিশনের সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুনানিতে কমিশনের চেয়ারম্যান অসন্তোষ প্রকাশ করে জানান, সৃজনশীলতার অজুহাতে নারীর সম্মান নিয়ে আপস করা যায় না।

অবশেষে নির্মাতারা লিখিতভাবে ক্ষমা চেয়ে স্বীকার করেছেন, গানটি সমাজে নেতিবাচক প্রভাব ফেলেছে। তারা আগামী তিন মাস নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করবে এবং সেই অগ্রগতির প্রতিবেদন কমিশনে জমা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।

খবর চিত্র প্রতিবেদক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ডে যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, দুই ঘণ্টা গোলাগুলি

সৌদির সঙ্গে মিল রেখে জামালপুরে ঈদুল আজহা: ২০ গ্রামে হাজারো মানুষের আনন্দ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ঐতিহাসিক জ্বালানি চুক্তি: এলএনজি-এলপিজি আমদানিতে নতুন দিগন্ত

পাকিস্তানে আত্মঘাতী হামলায় দুই বাংলাদেশি প্রবাসীসহ ৯ নিহত

এনসিপি চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতা একযোগে পদত্যাগ

ভারত-আমিরাতে চুক্তি: প্রতিরক্ষা, জ্বালানি নিরাপত্তা ও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ

হামের প্রাদুর্ভাব নিয়ে নীরবতার অভিযোগ মিথ্যা: ডা. তাসনিম জারা

আওয়ামী লীগের ১৫ বছরে ৮ হাজার ৬২ কোটি ডলার বিদেশি ঋণ: মোট ঋণের ৭৮% একাই নিয়েছে দলটি

বিদেশি ভিসায় ব্যাংক স্টেটমেন্ট যাচাই এখন মুহূর্তে: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

ইউনূস সরকারের টিকার ঘাটতিতে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বিএনপি-জামায়াতের মতামত নিয়েই হয়েছে: ফরিদা আখতার

১১

মুসলিমদের ওপর অত্যাচার করলে ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করব: তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

১২

মোটরসাইকেলে নতুন অগ্রিম আয়কর: ১১০ সিসি ফ্রি, বড় সিসিতে ১০ হাজার টাকা

১৩

লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত

১৪

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশ: ব্যাংকে না গিয়েই ঘরে বসে পাবেন ই-লোন

১৫

আওয়ামী লীগ তার পজিশনে ফিরবে, কিন্তু শেখ হাসিনার পথে গেলে আবার ডুববে: কাদের সিদ্দিকী

১৬

ঢাবির সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করলেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)

১৭

মিরপুর থানার মামলায় সাবেক এমপি সুমনের জামিন বহাল

১৮

ছাত্রলীগের তৎপরতা রাজনীতির সমীকরণ বদলে দেবে: গোলাম মাওলা রনি

১৯

জামালপুরে ৭৬ লাখ টাকার চেক জালিয়াতি: জামায়াতের সাবেক নেতা হারুনুর রশীদ গ্রেপ্তার

২০