
রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ায় রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের নেতাকর্মীরা আহত হন।
আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।
পলিটেকনিক কর্তৃপক্ষ ও পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে স্থানীয় সূত্র জানিয়েছে, দুই পক্ষের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে।
খবর চিত্র প্রতিবেদক
মন্তব্য করুন