Reporter
৯ এপ্রিল ২০২৬, ৫:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়া-৬ আসনে বিএনপির রেজাউল বিজয়ী, শেরপুর-৩ এ মাহমুদুল

ছবি: সংগৃহীত

বগুড়া-৬ (সদর) ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছেন।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম (বাদশা) ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবিদুর রহমান (সোহেল) পান ৫৭ হাজার ১৫৯ ভোট। ফলে রেজাউল করিম ৭৬ হাজার ৭৭২ ভোটের বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন।

একই দিনে অনুষ্ঠিত শেরপুর-৩ আসনের উপনির্বাচনেও জয় পান বিএনপির প্রার্থী মাহমুদুল হক (রুবেল)। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান পান ৪৭ হাজার ৫১ ভোট। এ আসনে তাঁর জয়ের ব্যবধান দাঁড়ায় ১ লাখ ১৯ হাজার ৬৬ ভোট।

ভোটগ্রহণ সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও, নির্বাচন ঘিরে অভিযোগ তুলেছেন জামায়াত প্রার্থীরা। বগুড়া-৬ আসনে আবিদুর রহমান অভিযোগ করেন, রিটার্নিং কর্মকর্তা বিএনপির পক্ষে পক্ষপাতমূলক আচরণ করেছেন এবং নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে।

অন্যদিকে, শেরপুর-৩ আসনে দুপুরের পর সংবাদ সম্মেলন করে জামায়াত প্রার্থী মাসুদুর রহমান নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তিনি বিভিন্ন কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করা, বুথ দখল, এজেন্টদের বের করে দেওয়া এবং হামলার অভিযোগ তোলেন। একটি হামলার ঘটনায় দলের এক নেতা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বগুড়া-৬ আসনে ১৫১টি কেন্দ্রে প্রায় ৪৩ শতাংশ ভোট পড়েছে। শেরপুর-৩ আসনে ১২৯টি কেন্দ্রে (একটি পোস্টালসহ) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে ভোটের হার ছিল ৫২.১৯ শতাংশ।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে বিজয়ী হওয়ার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসনটি ছেড়ে দিলে সেখানে উপনির্বাচনের প্রয়োজন হয়। অন্যদিকে, শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে পূর্বের নির্বাচন স্থগিত হয়ে পরে এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ডে যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, দুই ঘণ্টা গোলাগুলি

সৌদির সঙ্গে মিল রেখে জামালপুরে ঈদুল আজহা: ২০ গ্রামে হাজারো মানুষের আনন্দ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ঐতিহাসিক জ্বালানি চুক্তি: এলএনজি-এলপিজি আমদানিতে নতুন দিগন্ত

পাকিস্তানে আত্মঘাতী হামলায় দুই বাংলাদেশি প্রবাসীসহ ৯ নিহত

এনসিপি চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতা একযোগে পদত্যাগ

ভারত-আমিরাতে চুক্তি: প্রতিরক্ষা, জ্বালানি নিরাপত্তা ও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ

হামের প্রাদুর্ভাব নিয়ে নীরবতার অভিযোগ মিথ্যা: ডা. তাসনিম জারা

আওয়ামী লীগের ১৫ বছরে ৮ হাজার ৬২ কোটি ডলার বিদেশি ঋণ: মোট ঋণের ৭৮% একাই নিয়েছে দলটি

বিদেশি ভিসায় ব্যাংক স্টেটমেন্ট যাচাই এখন মুহূর্তে: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

ইউনূস সরকারের টিকার ঘাটতিতে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বিএনপি-জামায়াতের মতামত নিয়েই হয়েছে: ফরিদা আখতার

১১

মুসলিমদের ওপর অত্যাচার করলে ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করব: তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

১২

মোটরসাইকেলে নতুন অগ্রিম আয়কর: ১১০ সিসি ফ্রি, বড় সিসিতে ১০ হাজার টাকা

১৩

লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত

১৪

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশ: ব্যাংকে না গিয়েই ঘরে বসে পাবেন ই-লোন

১৫

আওয়ামী লীগ তার পজিশনে ফিরবে, কিন্তু শেখ হাসিনার পথে গেলে আবার ডুববে: কাদের সিদ্দিকী

১৬

ঢাবির সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করলেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)

১৭

মিরপুর থানার মামলায় সাবেক এমপি সুমনের জামিন বহাল

১৮

ছাত্রলীগের তৎপরতা রাজনীতির সমীকরণ বদলে দেবে: গোলাম মাওলা রনি

১৯

জামালপুরে ৭৬ লাখ টাকার চেক জালিয়াতি: জামায়াতের সাবেক নেতা হারুনুর রশীদ গ্রেপ্তার

২০