
জামায়াত আমির ডা. শফিকুর রহমান: বুকে কষ্ট নিয়ে নির্বাচনের ফল মেনে নিয়েছি, অনুগত বিরোধী দল হব না
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বুকে কষ্ট নিয়ে নির্বাচনের ফল মেনে নিয়েছি। তিনি জানান, জামায়াত গঠনমূলক ও সক্রিয় বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে—ভালো কাজে সাধুবাদ দেবে, অন্যায় দেখলে প্রতিবাদ করবে এবং প্রয়োজনে রুখে দাঁড়াবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সিলেটে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “সরকারের সঙ্গে মিলেমিশে কাজ করার আহ্বান জানাচ্ছি। সরকার বিরোধী দল দমন না করে দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করতে পারলে আগামী পাঁচ বছরে দেশ বদলে যাবে।”
ইফতার মাহফিলে এগারো দলীয় জোট, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এর আগে একই দিন সকালে সিলেটে পৌঁছে সরকারি গাড়ি ফিরিয়ে দিয়ে তিনি বলেছিলেন, ‘১২ তারিখের পরে চড়বো’—যা তার বিরোধীদলীয় নেতা হিসেবে সংযম ও নৈতিক অবস্থানের বার্তা হিসেবে দেখা হচ্ছে।
জামায়াত সূত্রে জানা গেছে, ডা. শফিকুর রহমান নির্বাচনী ফলাফল নিয়ে দলের অভ্যন্তরে ও বাইরে বিভিন্ন আলোচনার পরিপ্রেক্ষিতে এই বক্তব্য দিয়েছেন। তিনি জামায়াতকে একটি দায়িত্বশীল, গঠনমূলক বিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চান।
খবর চিত্র প্রতিবেদক
মন্তব্য করুন