Reporter
১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৮:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গুজব ছড়িয়ে জামায়াতের একটি অংশ এনসিপি প্রার্থীকে হারিয়েছে!

রাজবাড়ী-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়েও হাসিমুখে ফলাফল মেনে নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী সাইয়েদ জামিল। তিনি অভিযোগ করেছেন, গুজব ছড়িয়ে জামায়াতের একটি অংশ তাঁকে হারিয়েছে।

এক ফেসবুক পোস্টে জামিল লেখেন: “নির্বাচনে হেরেও ‘আলহামদুলিল্লাহ’ বললাম। কারণ আমি বিশ্বাস করি, জয়-পরাজয়ের ফয়সালা আসে আল্লাহর কাছ থেকে। আমি ভোট পেয়েছি ৬৭,২৯৯টি।”

তিনি আরও বলেন: “আমার আসনে জোট ফাংশন করেনি। পাংশা উপজেলা জামায়াতের বড় একটি অংশ শেষ পর্যন্ত আমার বিপক্ষে থেকেছে। ভোটের আগের দিন তারা পরিকল্পিতভাবে গুজব ছড়িয়েছে যে আমি নির্বাচন থেকে সরে গেছি। এত কিছুর পরও প্রায় ৭০ হাজার ভোট পেয়েছি—এটাই আমার জন্য অনেক।”

জামায়াতের একাংশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন: “বালিয়াকান্দি এবং কালুখালী জামায়াত নেতাদের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের আন্তরিক সহযোগিতা আমি চিরকাল স্মরণ রাখব। অভিনন্দন জানাচ্ছি বিএনপি জোটের প্রার্থী মো. হারুন-অর-রশিদকে।”

অভিনন্দনের পাশাপাশি তিনি বলেন: “পাংশা উপজেলায় ভোট সুষ্ঠু হয়নি। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে আমার পিতা ভোট দিতে গিয়ে দেখেন তার ভোট দেওয়া হয়ে গেছে। বাহাদুরপুরের প্রতিটি কেন্দ্রে ভোট ডাকাতি হয়েছে। দুপুর ১২টার পর থেকে পুরো আসনে ভোটের পরিবেশ খারাপ হয়ে যায়। যার বহু এভিডেন্স আমার কাছে এসেছে। হয়তো হারুন ভাইও তার কিছু চিত্র দেখেছেন।”

তিনি আরও লেখেন: “সব কিছু ভুলে তাকে পুনরায় অভিনন্দিত করছি। তিনি বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন। আশা করি তিনি আগামী ৫ বছর জনগণের আস্থার মূল্য দেবেন। আল্লাহ তার মঙ্গল করুন। পরাজয়ে ডরে না বীর। আমি পরাজিত হয়েছি। আমি লজ্জিত নই। ৬৭,২৯৯ জন ভোটার আমার ওপর আস্থা রেখেছেন, যাদের আস্থার প্রতিদান আমি প্রতিদিনই দিতে চাই। পাশাপাশি আমার আসনের সব জনগণের পাশে আমি সর্বাত্মকভাবে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।”

পাংশাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন: “রাজনীতিতে আমি নতুন। পার্টি লাইনের রাজনীতিতে আমার বয়স মাত্র ১০ মাস। এরই মধ্যে নির্বাচন করেছি। অভিজ্ঞতার ঘটতি হারে হারে টের পেয়েছি। আমার নির্বাচনকালীন টিমও ছিল নতুন এবং আনকোরা। ফলে প্রচারণাও হয়েছে অপ্রতুল। এর মধ্যে পাংশা উপজেলা জামায়াতের মীরজাফরির কারণে পাংশাতে ভোটই চাইতে পারিনি। পাংশাতে ভোট না-চেয়েও ২০ হাজারের অধিক ভোট পেয়েছি। পাংশাবাসীর কাছেও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার নির্বাচনকালীন টিমের সদস্যদের প্রতি। তারা সর্বাত্মকভাবে আমাকে সহযোগিতা করেছে শেষ দিন পর্যন্ত।”

রাজবাড়ীতে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা জানিয়ে তিনি বলেন: “আমি রাজবাড়ী জেলায় একটি ইউনিভার্সিটি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছি। এমপি না হয়েও এই লক্ষ্যে আমি কাজ করব ইনশাআল্লাহ। রাজবাড়ী-২ আসনের সম্মানিত ভোটাররা, আমার জন্য দোয়া করবেন। রাজনীতির ভেতর দিয়ে আপনাদের সঙ্গে আমার যে যোগাযোগ স্থাপন হয়েছে তা গতিশীল থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুন এই শুভকামনা।”

খবর চিত্র প্রতিবেদক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ডে যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, দুই ঘণ্টা গোলাগুলি

১

সৌদির সঙ্গে মিল রেখে জামালপুরে ঈদুল আজহা: ২০ গ্রামে হাজারো মানুষের আনন্দ

২

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ঐতিহাসিক জ্বালানি চুক্তি: এলএনজি-এলপিজি আমদানিতে নতুন দিগন্ত

৩

পাকিস্তানে আত্মঘাতী হামলায় দুই বাংলাদেশি প্রবাসীসহ ৯ নিহত

৪

এনসিপি চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতা একযোগে পদত্যাগ

৫

ভারত-আমিরাতে চুক্তি: প্রতিরক্ষা, জ্বালানি নিরাপত্তা ও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ

৬

হামের প্রাদুর্ভাব নিয়ে নীরবতার অভিযোগ মিথ্যা: ডা. তাসনিম জারা

৭

আওয়ামী লীগের ১৫ বছরে ৮ হাজার ৬২ কোটি ডলার বিদেশি ঋণ: মোট ঋণের ৭৮% একাই নিয়েছে দলটি

৮

বিদেশি ভিসায় ব্যাংক স্টেটমেন্ট যাচাই এখন মুহূর্তে: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

৯

ইউনূস সরকারের টিকার ঘাটতিতে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বিএনপি-জামায়াতের মতামত নিয়েই হয়েছে: ফরিদা আখতার

১১

মুসলিমদের ওপর অত্যাচার করলে ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করব: তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

১২

মোটরসাইকেলে নতুন অগ্রিম আয়কর: ১১০ সিসি ফ্রি, বড় সিসিতে ১০ হাজার টাকা

১৩

লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত

১৪

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশ: ব্যাংকে না গিয়েই ঘরে বসে পাবেন ই-লোন

১৫

আওয়ামী লীগ তার পজিশনে ফিরবে, কিন্তু শেখ হাসিনার পথে গেলে আবার ডুববে: কাদের সিদ্দিকী

১৬

ঢাবির সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করলেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)

১৭

মিরপুর থানার মামলায় সাবেক এমপি সুমনের জামিন বহাল

১৮

ছাত্রলীগের তৎপরতা রাজনীতির সমীকরণ বদলে দেবে: গোলাম মাওলা রনি

১৯

জামালপুরে ৭৬ লাখ টাকার চেক জালিয়াতি: জামায়াতের সাবেক নেতা হারুনুর রশীদ গ্রেপ্তার

২০