Reporter
২৭ জানুয়ারী ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে বৃদ্ধ স্বামী-স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, ঘরে চুরির অভিযোগ

টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের হাবলা ঘোষাখালী গ্রামে স্বামী-স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ঘরের আলমারি ও ওয়ার্ডরোব ভেঙে মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) ভোরে এ ঘটনা ঘটে।

নিহতের নাতি শাকিল শিকদার জানান, দুই দিন আগে কৃষিকাজের জন্য করটিয়া হাট থেকে দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে দুইজন শ্রমিক নেওয়া হয়। তারা ইরি ধান লাগানোর কাজ করছিলেন এবং দাদার ঘরের পাশের একটি রুমে থাকতেন। রাত দুইটা পর্যন্ত তিনি বারান্দায় ছিলেন এবং ওই শ্রমিকদের কয়েকবার রুম থেকে বের হতে দেখেছেন। জিজ্ঞাসা করলে তারা বলেছেন, ঘুম আসছিল না। পরে তিনি ঘুমিয়ে পড়েন। সকালে মায়ের চিৎকারে উঠে দেখেন দাদা-দাদির নিথর দেহ পড়ে আছে।

বাসাইল থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম বলেন, নিহত দম্পতির দুই ছেলের মধ্যে একজন প্রবাসী। অপর ছেলে পাশের ঘরে থাকেন। সেখানে একটি রুমে দুই শ্রমিককে থাকতে দেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে রাতে ঘরে ঢুকলে বৃদ্ধ দম্পতি দেখে ফেলেন। বাধা দিলে তাদের শ্বাসরোধ করে হত্যা করে ঘরের মালামাল লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে। আশা করছি খুব দ্রুতই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে।

ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে রাতে ঘরে ঢুকলে বৃদ্ধ দম্পতি দেখে ফেলেন। বাধা দিলে তাদের শ্বাসরোধ করে হত্যা করে মালামাল লুট করে পালিয়ে যায়।

— আশরাফুল ইসলাম পরিদর্শক (তদন্ত), বাসাইল থানা (২৭ জানুয়ারি ২০২৬)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ডে যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, দুই ঘণ্টা গোলাগুলি

সৌদির সঙ্গে মিল রেখে জামালপুরে ঈদুল আজহা: ২০ গ্রামে হাজারো মানুষের আনন্দ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ঐতিহাসিক জ্বালানি চুক্তি: এলএনজি-এলপিজি আমদানিতে নতুন দিগন্ত

পাকিস্তানে আত্মঘাতী হামলায় দুই বাংলাদেশি প্রবাসীসহ ৯ নিহত

এনসিপি চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতা একযোগে পদত্যাগ

ভারত-আমিরাতে চুক্তি: প্রতিরক্ষা, জ্বালানি নিরাপত্তা ও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ

হামের প্রাদুর্ভাব নিয়ে নীরবতার অভিযোগ মিথ্যা: ডা. তাসনিম জারা

আওয়ামী লীগের ১৫ বছরে ৮ হাজার ৬২ কোটি ডলার বিদেশি ঋণ: মোট ঋণের ৭৮% একাই নিয়েছে দলটি

বিদেশি ভিসায় ব্যাংক স্টেটমেন্ট যাচাই এখন মুহূর্তে: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

ইউনূস সরকারের টিকার ঘাটতিতে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বিএনপি-জামায়াতের মতামত নিয়েই হয়েছে: ফরিদা আখতার

১১

মুসলিমদের ওপর অত্যাচার করলে ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করব: তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

১২

মোটরসাইকেলে নতুন অগ্রিম আয়কর: ১১০ সিসি ফ্রি, বড় সিসিতে ১০ হাজার টাকা

১৩

লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত

১৪

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশ: ব্যাংকে না গিয়েই ঘরে বসে পাবেন ই-লোন

১৫

আওয়ামী লীগ তার পজিশনে ফিরবে, কিন্তু শেখ হাসিনার পথে গেলে আবার ডুববে: কাদের সিদ্দিকী

১৬

ঢাবির সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করলেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)

১৭

মিরপুর থানার মামলায় সাবেক এমপি সুমনের জামিন বহাল

১৮

ছাত্রলীগের তৎপরতা রাজনীতির সমীকরণ বদলে দেবে: গোলাম মাওলা রনি

১৯

জামালপুরে ৭৬ লাখ টাকার চেক জালিয়াতি: জামায়াতের সাবেক নেতা হারুনুর রশীদ গ্রেপ্তার

২০