
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট সাদিক কায়েমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল হান্নান মাসউদ।
সাক্ষাতের ছবি শেয়ার করে হান্নান মাসউদ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন: “ডাকসু ভিপি হিসেবে সাদিক কায়েম ভাইয়ের সঙ্গে প্রথম সাক্ষাৎ। সাক্ষাতের শুরুতেই মুচকি হেসে স্বভাবসুলভ ভঙ্গিতে, ‘‘হান্নান, হাতিয়ার সবার কাছে যতটুকু শুনি, ইনশাআল্লাহ তুমি এমপি হতে যাচ্ছো।’’ প্রথম সাক্ষাতে প্রথম উপহার নিয়ে আসলাম। যাই হউক নতুনের জন্যে, পরিবর্তনের জন্যে একসঙ্গে লড়াই চলবে, ইনশাআল্লাহ।”
এই সাক্ষাৎকে রাজনৈতিক মহলে দুই প্রজন্মের নেতার মধ্যে সৌহার্দ্য ও সম্ভাব্য সহযোগিতার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে এটি নতুন আলোচনার জন্ম দিয়েছে।
“হান্নান, হাতিয়ার সবার কাছে যতটুকু শুনি, ইনশাআল্লাহ তুমি এমপি হতে যাচ্ছো।”
— সাদিক কায়েম ভাইস প্রেসিডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)
“নতুনের জন্যে, পরিবর্তনের জন্যে একসঙ্গে লড়াই চলবে, ইনশাআল্লাহ।”
— আব্দুল হান্নান মাসউদ যুগ্ম মুখ্য সংগঠক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও নোয়াখালী-৬ আসনের প্রার্থী
মন্তব্য করুন