Reporter
৩০ এপ্রিল ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সমালোচনার মুখে এসএমপি‘র সেই গণবিজ্ঞপ্তি প্রত্যাহার

সিলেটে রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল দেশি ও বিদেশি ডোমেইন থেকে অপসারণের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে গণবিজ্ঞপ্তি জারির পর তীব্র সমালোচনার মুখে মাত্র ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে নিজেদের অবস্থান থেকে সরে এসেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুসারে অনলাইন নিউজ পোর্টাল প্রকাশের জন্য নিবন্ধন বাধ্যতামূলক। যেসব পোর্টাল নিবন্ধন ছাড়া চলছে এবং ভুল, অসত্য, মানহানিকর ও সরকারবিরোধী সংবাদ প্রচার করছে, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে (১ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত) দেশি-বিদেশি ডোমেইন থেকে অপসারণ করতে হবে। অন্যথায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিটি গণমাধ্যমে প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনা শুরু হয়। অনেকে প্রশ্ন তোলেন, অনলাইন পোর্টালের ডোমেইন অপসারণের ক্ষমতা পুলিশের আছে কি না। অনেকে একে গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী বলে অভিহিত করেন।

আল্টিমেটাম প্রত্যাহার

তীব্র সমালোচনার মুখে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে পূর্বের গণবিজ্ঞপ্তি বাতিল করে নতুন একটি গণবিজ্ঞপ্তি জারি করে এসএমপি। পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এই গণবিজ্ঞপ্তিতে আগের আল্টিমেটাম সম্বলিত গণবিজ্ঞপ্তির স্মারক নম্বর উল্লেখ করে সেটি বাতিলের কথা জানানো হয়। তবে বাতিলের কারণ বিস্তারিত উল্লেখ করা হয়নি।

খবরচিত্র.কম

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ডে যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, দুই ঘণ্টা গোলাগুলি

সৌদির সঙ্গে মিল রেখে জামালপুরে ঈদুল আজহা: ২০ গ্রামে হাজারো মানুষের আনন্দ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ঐতিহাসিক জ্বালানি চুক্তি: এলএনজি-এলপিজি আমদানিতে নতুন দিগন্ত

পাকিস্তানে আত্মঘাতী হামলায় দুই বাংলাদেশি প্রবাসীসহ ৯ নিহত

এনসিপি চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতা একযোগে পদত্যাগ

ভারত-আমিরাতে চুক্তি: প্রতিরক্ষা, জ্বালানি নিরাপত্তা ও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ

হামের প্রাদুর্ভাব নিয়ে নীরবতার অভিযোগ মিথ্যা: ডা. তাসনিম জারা

আওয়ামী লীগের ১৫ বছরে ৮ হাজার ৬২ কোটি ডলার বিদেশি ঋণ: মোট ঋণের ৭৮% একাই নিয়েছে দলটি

বিদেশি ভিসায় ব্যাংক স্টেটমেন্ট যাচাই এখন মুহূর্তে: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

ইউনূস সরকারের টিকার ঘাটতিতে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বিএনপি-জামায়াতের মতামত নিয়েই হয়েছে: ফরিদা আখতার

১১

মুসলিমদের ওপর অত্যাচার করলে ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করব: তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

১২

মোটরসাইকেলে নতুন অগ্রিম আয়কর: ১১০ সিসি ফ্রি, বড় সিসিতে ১০ হাজার টাকা

১৩

লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত

১৪

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশ: ব্যাংকে না গিয়েই ঘরে বসে পাবেন ই-লোন

১৫

আওয়ামী লীগ তার পজিশনে ফিরবে, কিন্তু শেখ হাসিনার পথে গেলে আবার ডুববে: কাদের সিদ্দিকী

১৬

ঢাবির সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করলেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)

১৭

মিরপুর থানার মামলায় সাবেক এমপি সুমনের জামিন বহাল

১৮

ছাত্রলীগের তৎপরতা রাজনীতির সমীকরণ বদলে দেবে: গোলাম মাওলা রনি

১৯

জামালপুরে ৭৬ লাখ টাকার চেক জালিয়াতি: জামায়াতের সাবেক নেতা হারুনুর রশীদ গ্রেপ্তার

২০