Reporter
২ জানুয়ারী ২০২৬, ৮:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীর পবায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি কর্মীকে গণপিটুনি

থানার সামনেও মারধর; উভয় পক্ষের অভিযোগে উত্তেজনা

রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় সড়ক নির্মাণ কাজে চাঁদা দাবির অভিযোগে বিএনপি কর্মী আতাবুর রহমানকে গণপিটুনি দেওয়া হয়েছে। এরপর থানার সামনে উভয় পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

আতাবুর রহমান নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র শেখ মকবুল হোসেনের অনুসারী। তিনি বাঘাটা মহল্লার বাসিন্দা। পিটুনির পর তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগকারী যুবদল কর্মী আজাদ আলী জানান, নওহাটা কলেজ মোড়ে রাস্তার মাটি কাটার কাজ পেয়েছেন তিনি। কাজ শুরুর পর আতাবুর রহমান চাঁদা দাবি করেন। না দিলে ভেকু ভেঙে দেওয়ার হুমকি দেন। এ নিয়ে তর্কের একপর্যায়ে স্থানীয় লোকজন আতাবুরকে পিটুনি দেন। পরে থানায় গেলে আতাবুরের লোকজন তাদের মারধর করেন।

আজাদ বলেন, “আতাবুর মাদক ব্যবসা করেন। ৫ আগস্টের পর এলাকায় ব্যাপক চাঁদাবাজি করেছেন। কাউকে আওয়ামী লীগ বলে হুমকি দেন।”

নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, “আজাদ যুবদল কর্মী, আতাবুরও বিএনপি কর্মী। চাঁদা চাওয়ার মানে হয় না। ৫ আগস্টের পর আতাবুর যে অত্যাচার করেছে, তা বলার ভাষা নেই। কেউ কেউ তাকে প্রশ্রয় দেন।”

পবা থানার ওসি আব্দুল মতিন বলেন, “মারামারির ঘটনা ঘটেছে। উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ডে যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, দুই ঘণ্টা গোলাগুলি

সৌদির সঙ্গে মিল রেখে জামালপুরে ঈদুল আজহা: ২০ গ্রামে হাজারো মানুষের আনন্দ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ঐতিহাসিক জ্বালানি চুক্তি: এলএনজি-এলপিজি আমদানিতে নতুন দিগন্ত

পাকিস্তানে আত্মঘাতী হামলায় দুই বাংলাদেশি প্রবাসীসহ ৯ নিহত

এনসিপি চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতা একযোগে পদত্যাগ

ভারত-আমিরাতে চুক্তি: প্রতিরক্ষা, জ্বালানি নিরাপত্তা ও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ

হামের প্রাদুর্ভাব নিয়ে নীরবতার অভিযোগ মিথ্যা: ডা. তাসনিম জারা

আওয়ামী লীগের ১৫ বছরে ৮ হাজার ৬২ কোটি ডলার বিদেশি ঋণ: মোট ঋণের ৭৮% একাই নিয়েছে দলটি

বিদেশি ভিসায় ব্যাংক স্টেটমেন্ট যাচাই এখন মুহূর্তে: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

ইউনূস সরকারের টিকার ঘাটতিতে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বিএনপি-জামায়াতের মতামত নিয়েই হয়েছে: ফরিদা আখতার

১১

মুসলিমদের ওপর অত্যাচার করলে ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করব: তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

১২

মোটরসাইকেলে নতুন অগ্রিম আয়কর: ১১০ সিসি ফ্রি, বড় সিসিতে ১০ হাজার টাকা

১৩

লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত

১৪

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশ: ব্যাংকে না গিয়েই ঘরে বসে পাবেন ই-লোন

১৫

আওয়ামী লীগ তার পজিশনে ফিরবে, কিন্তু শেখ হাসিনার পথে গেলে আবার ডুববে: কাদের সিদ্দিকী

১৬

ঢাবির সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করলেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)

১৭

মিরপুর থানার মামলায় সাবেক এমপি সুমনের জামিন বহাল

১৮

ছাত্রলীগের তৎপরতা রাজনীতির সমীকরণ বদলে দেবে: গোলাম মাওলা রনি

১৯

জামালপুরে ৭৬ লাখ টাকার চেক জালিয়াতি: জামায়াতের সাবেক নেতা হারুনুর রশীদ গ্রেপ্তার

২০