
জয়শঙ্করের ঢাকা সফরের পর ভারতের আরেক গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ
খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে তিনি হাইকমিশনে গিয়ে শোকবইতে স্বাক্ষর করেন এবং কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
রাজনাথ সিং তার এক্স পোস্টে লেখেন, “নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গিয়েছিলাম। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকবইতে স্বাক্ষর করেছি। তার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের সমবেদনা।”
এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকা সফর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সফরকালে তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লেখা একটি চিঠি হস্তান্তর করেন।
মাত্র কয়েকদিন আগে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিবাদ মিছিল ও উত্তেজনার পর ভারতের এই দুই শীর্ষ নেতার পদক্ষেপকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
খালেদা জিয়া মঙ্গলবার ভোরে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে আন্তর্জাতিক নেতারা শোক জানিয়েছেন।
মন্তব্য করুন