Reporter
২৪ ডিসেম্বর ২০২৫, ৫:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেষ হচ্ছে দীর্ঘ প্রতীক্ষা: আগামীকাল দেশে ফিরছেন তারেক রহমান

বিএনপি কর্মীদের কাছে “ঐতিহাসিক প্রত্যাবর্তন”

দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে আগামীকাল (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ জন্মভূমি, মাটি ও মায়ের কাছে এই ফেরাকে “ঐতিহাসিক প্রত্যাবর্তন” বলে মনে করছেন দলের নেতাকর্মীরা।

তারা বলছেন, দূর প্রবাসে থেকেও তরুণ মন ও উদ্যম নিয়ে দলকে সংগঠিত করেছেন তারেক রহমান। এবার সামনে থেকে নেতৃত্ব দিয়ে সব সামলাবেন তিনি।

২০০৮ সালে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার সময় তারেক রহমান শারীরিকভাবে বিপর্যস্ত ছিলেন। রিমান্ডে অকথ্য নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। দেশের মাটিতে মা খালেদা জিয়ার সঙ্গে তার শেষ দেখা হয় সেই বছরের ১১ সেপ্টেম্বর। বিশেষ কারাগার থেকে মুক্তির পর খালেদা জিয়া ছুটে যান বাংলাদেশ মেডিকেলে চিকিৎসাধীন ছেলেকে দেখতে।

তারেক রহমানের রাজনৈতিক জীবন প্রায় তার বয়সের সমান। ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময় মাত্র ৬ বছর বয়সে মা ও ভাইয়ের সঙ্গে কারাবন্দী হন। পিতা জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালীন ঘরের কিশোর ছিলেন তিনি। খালেদা জিয়া এরশাদবিরোধী আন্দোলনে নামলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তারেক বিভিন্ন চিন্তাবিদের দর্শনে ঋদ্ধ হন।

আনুষ্ঠানিক রাজনীতিতে যোগ ১৯৮৮ সালে। ১৯৯১-এর নির্বাচনে প্রচারণায় অংশ নেন। ২০০১-এর নির্বাচনের আগে তৃণমূলের সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেন। ২০০২ থেকে ধীরে ধীরে দলের নেতৃত্বে। ২০০৫ থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে গ্রামে-গঞ্জে ছুটে বেড়ান।

২০০৭-এর নির্যাতনের পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনে যান। ২০০৯-এ দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। দলের নেতাকর্মীরা বলছেন, প্রবাসে থেকেও নিপীড়নের মধ্যে দলকে সংগঠিত করেছেন তিনি। ২০২৪-এর অভ্যুত্থানে নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

কর্মীরা বলছেন, এই প্রত্যাবর্তন জাতীয়তাবাদী শক্তির নতুন অধ্যায়ের সূচনা। পলিমাটির সৌরভ গায়ে মেখে কঠিন পরীক্ষায় নামছেন তারেক রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ডে যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, দুই ঘণ্টা গোলাগুলি

সৌদির সঙ্গে মিল রেখে জামালপুরে ঈদুল আজহা: ২০ গ্রামে হাজারো মানুষের আনন্দ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ঐতিহাসিক জ্বালানি চুক্তি: এলএনজি-এলপিজি আমদানিতে নতুন দিগন্ত

পাকিস্তানে আত্মঘাতী হামলায় দুই বাংলাদেশি প্রবাসীসহ ৯ নিহত

এনসিপি চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতা একযোগে পদত্যাগ

ভারত-আমিরাতে চুক্তি: প্রতিরক্ষা, জ্বালানি নিরাপত্তা ও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ

হামের প্রাদুর্ভাব নিয়ে নীরবতার অভিযোগ মিথ্যা: ডা. তাসনিম জারা

আওয়ামী লীগের ১৫ বছরে ৮ হাজার ৬২ কোটি ডলার বিদেশি ঋণ: মোট ঋণের ৭৮% একাই নিয়েছে দলটি

বিদেশি ভিসায় ব্যাংক স্টেটমেন্ট যাচাই এখন মুহূর্তে: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

ইউনূস সরকারের টিকার ঘাটতিতে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বিএনপি-জামায়াতের মতামত নিয়েই হয়েছে: ফরিদা আখতার

১১

মুসলিমদের ওপর অত্যাচার করলে ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করব: তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

১২

মোটরসাইকেলে নতুন অগ্রিম আয়কর: ১১০ সিসি ফ্রি, বড় সিসিতে ১০ হাজার টাকা

১৩

লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত

১৪

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশ: ব্যাংকে না গিয়েই ঘরে বসে পাবেন ই-লোন

১৫

আওয়ামী লীগ তার পজিশনে ফিরবে, কিন্তু শেখ হাসিনার পথে গেলে আবার ডুববে: কাদের সিদ্দিকী

১৬

ঢাবির সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করলেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)

১৭

মিরপুর থানার মামলায় সাবেক এমপি সুমনের জামিন বহাল

১৮

ছাত্রলীগের তৎপরতা রাজনীতির সমীকরণ বদলে দেবে: গোলাম মাওলা রনি

১৯

জামালপুরে ৭৬ লাখ টাকার চেক জালিয়াতি: জামায়াতের সাবেক নেতা হারুনুর রশীদ গ্রেপ্তার

২০