Reporter
১৯ ডিসেম্বর ২০২৫, ৮:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাদির হত্যার বিচার দাবিতে এনসিপির শাহবাগ অবস্থান স্থগিত

নাহিদ ইসলাম: “ভাঙচুরের পরিকল্পনা রয়েছে, সতর্ক থাকুন”; বিকেলে বাংলামোটরে মিছিল

হাদির হত্যার বিচার দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত শাহবাগ অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এক বার্তায় এ সিদ্ধান্ত জানান।

নাহিদ ইসলাম বলেন, “জুমার নামাজের পর যেকোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। গতকালের মতো ভাঙচুর ও নাশকতার পরিকল্পনা রয়েছে জুলাই-বিরোধী শক্তিগুলোর। জনগণের ক্ষোভকে ব্যবহার করে হঠকারী গ্রুপ যাতে নাশকতা করতে না পারে, সে ব্যাপারে ভূমিকা পালন করুন।”

সার্বিক পরিস্থিতি বিবেচনায় শাহবাগের অবস্থান স্থগিত করে বিকেল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জুলাই গণ-অভ্যুত্থানের নেতা ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। তার মৃত্যুর খবরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। এ সময় ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ অফিসে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফলে শুক্রবার দুটি পত্রিকাই প্রকাশিত হয়নি।

১২ ডিসেম্বর প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন হাদি। ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।

হাদির মৃত্যুতে দেশজুড়ে শোক ও প্রতিবাদ অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ডে যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, দুই ঘণ্টা গোলাগুলি

সৌদির সঙ্গে মিল রেখে জামালপুরে ঈদুল আজহা: ২০ গ্রামে হাজারো মানুষের আনন্দ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ঐতিহাসিক জ্বালানি চুক্তি: এলএনজি-এলপিজি আমদানিতে নতুন দিগন্ত

পাকিস্তানে আত্মঘাতী হামলায় দুই বাংলাদেশি প্রবাসীসহ ৯ নিহত

এনসিপি চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতা একযোগে পদত্যাগ

ভারত-আমিরাতে চুক্তি: প্রতিরক্ষা, জ্বালানি নিরাপত্তা ও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ

হামের প্রাদুর্ভাব নিয়ে নীরবতার অভিযোগ মিথ্যা: ডা. তাসনিম জারা

আওয়ামী লীগের ১৫ বছরে ৮ হাজার ৬২ কোটি ডলার বিদেশি ঋণ: মোট ঋণের ৭৮% একাই নিয়েছে দলটি

বিদেশি ভিসায় ব্যাংক স্টেটমেন্ট যাচাই এখন মুহূর্তে: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

ইউনূস সরকারের টিকার ঘাটতিতে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বিএনপি-জামায়াতের মতামত নিয়েই হয়েছে: ফরিদা আখতার

১১

মুসলিমদের ওপর অত্যাচার করলে ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করব: তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

১২

মোটরসাইকেলে নতুন অগ্রিম আয়কর: ১১০ সিসি ফ্রি, বড় সিসিতে ১০ হাজার টাকা

১৩

লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত

১৪

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশ: ব্যাংকে না গিয়েই ঘরে বসে পাবেন ই-লোন

১৫

আওয়ামী লীগ তার পজিশনে ফিরবে, কিন্তু শেখ হাসিনার পথে গেলে আবার ডুববে: কাদের সিদ্দিকী

১৬

ঢাবির সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করলেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)

১৭

মিরপুর থানার মামলায় সাবেক এমপি সুমনের জামিন বহাল

১৮

ছাত্রলীগের তৎপরতা রাজনীতির সমীকরণ বদলে দেবে: গোলাম মাওলা রনি

১৯

জামালপুরে ৭৬ লাখ টাকার চেক জালিয়াতি: জামায়াতের সাবেক নেতা হারুনুর রশীদ গ্রেপ্তার

২০