Reporter
১৭ ডিসেম্বর ২০২৫, ৫:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এক রাতের মধ্যে দিল্লি-ঢাকা সম্পর্কের রূপ বদলে গেল

ভারতীয় দূতাবাস ঘেরাও ও ভারত-বিরোধী বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশি রাষ্ট্রদূতকে তলব

ভারতের রাজধানী দিল্লিতে এক রাতের মধ্যে বদলে গেল দিল্লি-ঢাকা সম্পর্কের চিত্র। মঙ্গলবার সন্ধ্যায় যেখানে বাংলাদেশি রাষ্ট্রদূতের আমন্ত্রণে ভারতীয় কূটনীতিক, সেনা কর্মকর্তা ও থিংকট্যাংক বিশেষজ্ঞরা দু’দেশের ঐতিহাসিক মৈত্রী উদযাপন করছিলেন, বুধবার সকালে সেই রাষ্ট্রদূতকেই সাউথ ব্লকে তলব করে প্রতিবাদ জানাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকায় ভারতীয় দূতাবাস ঘিরে ‘চরমপন্থী গোষ্ঠী’র নিরাপত্তা হুমকি সৃষ্টিই তলবের প্রধান কারণ। তবে সম্প্রতি বাংলাদেশের কিছু রাজনীতিবিদের প্রকাশ্য ভারত-বিরোধী ‘উসকানিমূলক’ বক্তব্যের প্রতিবাদও জানানো হয়েছে।

মঙ্গলবার রাতে চাণক্যপুরীতে বাংলাদেশ হাইকমিশনে বিজয় দিবস উদযাপনে রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ বলেন, দু’দেশের সম্পর্ক ‘অর্গানিক’ এবং গভীর। একাত্তরে আত্মত্যাগ করা ১৬৬৮ জন ভারতীয় সৈন্যের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান জেনারেল রাকেশ কাপুর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ-মিয়ানমার বিভাগের প্রধান বি শ্যাম, প্রাক্তন মন্ত্রী মণিশংকর আইয়ার, সাবেক রাষ্ট্রদূতরা এবং থিংকট্যাংক গবেষকরা।

রাষ্ট্রদূত পোস্টে লেখেন, পারস্পরিক আস্থা, মর্যাদা ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে দু’দেশের শান্তি-সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব। পোস্টে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়কেও ট্যাগ করেন।

কিন্তু রাত পোহাতেই সেই মন্ত্রণালয় রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানায়।

এই ঘটনা দু’দেশের সম্পর্কে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ডে যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, দুই ঘণ্টা গোলাগুলি

সৌদির সঙ্গে মিল রেখে জামালপুরে ঈদুল আজহা: ২০ গ্রামে হাজারো মানুষের আনন্দ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ঐতিহাসিক জ্বালানি চুক্তি: এলএনজি-এলপিজি আমদানিতে নতুন দিগন্ত

পাকিস্তানে আত্মঘাতী হামলায় দুই বাংলাদেশি প্রবাসীসহ ৯ নিহত

এনসিপি চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতা একযোগে পদত্যাগ

ভারত-আমিরাতে চুক্তি: প্রতিরক্ষা, জ্বালানি নিরাপত্তা ও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ

হামের প্রাদুর্ভাব নিয়ে নীরবতার অভিযোগ মিথ্যা: ডা. তাসনিম জারা

আওয়ামী লীগের ১৫ বছরে ৮ হাজার ৬২ কোটি ডলার বিদেশি ঋণ: মোট ঋণের ৭৮% একাই নিয়েছে দলটি

বিদেশি ভিসায় ব্যাংক স্টেটমেন্ট যাচাই এখন মুহূর্তে: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

ইউনূস সরকারের টিকার ঘাটতিতে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বিএনপি-জামায়াতের মতামত নিয়েই হয়েছে: ফরিদা আখতার

১১

মুসলিমদের ওপর অত্যাচার করলে ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করব: তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

১২

মোটরসাইকেলে নতুন অগ্রিম আয়কর: ১১০ সিসি ফ্রি, বড় সিসিতে ১০ হাজার টাকা

১৩

লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত

১৪

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশ: ব্যাংকে না গিয়েই ঘরে বসে পাবেন ই-লোন

১৫

আওয়ামী লীগ তার পজিশনে ফিরবে, কিন্তু শেখ হাসিনার পথে গেলে আবার ডুববে: কাদের সিদ্দিকী

১৬

ঢাবির সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করলেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)

১৭

মিরপুর থানার মামলায় সাবেক এমপি সুমনের জামিন বহাল

১৮

ছাত্রলীগের তৎপরতা রাজনীতির সমীকরণ বদলে দেবে: গোলাম মাওলা রনি

১৯

জামালপুরে ৭৬ লাখ টাকার চেক জালিয়াতি: জামায়াতের সাবেক নেতা হারুনুর রশীদ গ্রেপ্তার

২০