
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকার কোস্ট গার্ডের সার্বিক উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বাহিনীটিকে আধুনিকায়ন করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, কোস্ট গার্ডে ১০ হাজার নতুন সদস্য নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। জনবল বৃদ্ধির পাশাপাশি আধুনিক সরঞ্জাম যোগ করে বাহিনীকে আরও শক্তিশালী করা হবে।
তিনি বলেন, বিএনপি সরকারের সময় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত কোস্ট গার্ড এখন জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছে। মাদক চোরাচালান রোধ, মৎস্য সম্পদ রক্ষা, জলদস্যু নির্মূল, পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার অভিযানে বাহিনীর ভূমিকা প্রশংসনীয়।
খবরচিত্র.কম
মন্তব্য করুন