
এপ্রিলের শেষ নাগাদ জাতীয় গ্রিডে আরও ১ হাজার ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। এতে চলমান তাপপ্রবাহ ও তীব্র লোডশেডিংয়ের মধ্যে কিছুটা স্বস্তি মিলতে পারে।
বিপিডিবি চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম জানান, চলতি মাসের মধ্যেই আদানি পাওয়ার, চট্টগ্রামের এসএস পাওয়ার এবং পটুয়াখালীর আরএনপিএল থেকে এই বিদ্যুৎ পাওয়া যাবে।
বিপিডিবি জানিয়েছে, কয়লাবাহী জাহাজ পায়রা বন্দরে পৌঁছালে বন্ধ থাকা কয়লাভিত্তিক কেন্দ্রগুলো আবার চালু হবে।
শনিবার সন্ধ্যায় সর্বোচ্চ চাহিদা ছিল ১৬ হাজার ৯০০ মেগাওয়াট, কিন্তু উৎপাদন ছিল মাত্র ১৪ হাজার ১৯৬ মেগাওয়াট। গ্রীষ্মে চাহিদা আরও বেড়ে ১৭-১৮ হাজার ৫০০ মেগাওয়াট হতে পারে। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস।
খবরচিত্র.কম
মন্তব্য করুন