Reporter
২২ এপ্রিল ২০২৬, ৭:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘রাষ্ট্র আমার সন্তানকে হাম উপহার দিল’

নিজের হাম আক্রান্ত শিশুসন্তানকে কোলে নিয়ে গভীর আক্ষেপ ও আবেগঘন পোস্ট দিয়েছেন মুশফিকুর রহমান নামে এক বাবা। ফেসবুকে তিনি লিখেছেন, ‘রাষ্ট্র আমার সন্তানকে হাম উপহার দিল’

পোস্টে একটি ছবিতে দেখা যায়, তিনি হামে আক্রান্ত সন্তানকে কোলে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। তিনি লিখেছেন:

“আজ থেকে ৭ মাস আগে এভাবেই সন্তানকে প্রথম কোলে নিয়েছিলাম। তারপর থেকে একটু একটু করে সে বড় হয়ে উঠল। হাসি শিখল। অফিস থেকে এসেই আমি প্রথমে তাকে ডাক দেই ‘বাবা…’। সঙ্গে সঙ্গেই একটা ফিক করে হাসি দেয়। সেই ছেলে এখন ঘণ্টার পর ঘণ্টা একটানা কাঁদে। ঘুমাতে চায় না। পরীক্ষায় নিউমোনিয়া ধরা পড়েছে। আজ তার শরীর হামে ভরে গেছে। হাসি সে ভুলে গেছে, এখন তার ভাষাই হলো কান্না। আজ সারা দিন অনেক কেঁদেছি। ছেলের কাছে মাফ চেয়েছি বহুবার। এই দেশে তাকে জন্ম দেওয়ার জন্য মাফ চেয়েছি।”

টিকার ঘাটতিতে হামের প্রাদুর্ভাব

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হামের টিকার তীব্র ঘাটতি দেখা দেয় বলে অভিযোগ উঠেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের তথ্য অনুসারে, হাম প্রতিরোধে ৯০-৯৫ শতাংশ টিকাদান প্রয়োজন হলেও সেই সময়ে টিকাদানের হার ৬০ শতাংশের নিচে নেমে যায়। দীর্ঘদিন টিকা আমদানি না করায় দেশজুড়ে হামের প্রাদুর্ভাব বেড়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মুশফিকুর রহমানের এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে এবং টিকার ঘাটতি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

খবরচিত্র.কম

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ডে যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, দুই ঘণ্টা গোলাগুলি

সৌদির সঙ্গে মিল রেখে জামালপুরে ঈদুল আজহা: ২০ গ্রামে হাজারো মানুষের আনন্দ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ঐতিহাসিক জ্বালানি চুক্তি: এলএনজি-এলপিজি আমদানিতে নতুন দিগন্ত

পাকিস্তানে আত্মঘাতী হামলায় দুই বাংলাদেশি প্রবাসীসহ ৯ নিহত

এনসিপি চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতা একযোগে পদত্যাগ

ভারত-আমিরাতে চুক্তি: প্রতিরক্ষা, জ্বালানি নিরাপত্তা ও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ

হামের প্রাদুর্ভাব নিয়ে নীরবতার অভিযোগ মিথ্যা: ডা. তাসনিম জারা

আওয়ামী লীগের ১৫ বছরে ৮ হাজার ৬২ কোটি ডলার বিদেশি ঋণ: মোট ঋণের ৭৮% একাই নিয়েছে দলটি

বিদেশি ভিসায় ব্যাংক স্টেটমেন্ট যাচাই এখন মুহূর্তে: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

ইউনূস সরকারের টিকার ঘাটতিতে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বিএনপি-জামায়াতের মতামত নিয়েই হয়েছে: ফরিদা আখতার

১১

মুসলিমদের ওপর অত্যাচার করলে ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করব: তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

১২

মোটরসাইকেলে নতুন অগ্রিম আয়কর: ১১০ সিসি ফ্রি, বড় সিসিতে ১০ হাজার টাকা

১৩

লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত

১৪

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশ: ব্যাংকে না গিয়েই ঘরে বসে পাবেন ই-লোন

১৫

আওয়ামী লীগ তার পজিশনে ফিরবে, কিন্তু শেখ হাসিনার পথে গেলে আবার ডুববে: কাদের সিদ্দিকী

১৬

ঢাবির সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করলেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)

১৭

মিরপুর থানার মামলায় সাবেক এমপি সুমনের জামিন বহাল

১৮

ছাত্রলীগের তৎপরতা রাজনীতির সমীকরণ বদলে দেবে: গোলাম মাওলা রনি

১৯

জামালপুরে ৭৬ লাখ টাকার চেক জালিয়াতি: জামায়াতের সাবেক নেতা হারুনুর রশীদ গ্রেপ্তার

২০