
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ (মাসউদ) জানিয়েছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন শিগগিরই শুরু হবে। রমজানের পর থেকেই একের পর এক সিটি করপোরেশনের ভোট গ্রহণ করা হবে এবং এই প্রক্রিয়া সারা বছরজুড়ে চলতে থাকবে।
রবিবার (১ মার্চ) রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার মাসউদ বলেন: “স্থানীয় সরকার নির্বাচন শিগগিরই হবে। রমজানের পরেই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন হবে। একের পর এক বিভিন্ন সিটি করপোরেশন নির্বাচন হবে এবং এটি সারা বছর ধরে চলতে থাকবে।”
তিনি আরও যোগ করেন যে, কমিশন এখন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত করার কাজে ব্যস্ত রয়েছে। ভোটার তালিকা হালনাগাদ, আসন পুনর্নির্ধারণ, নির্বাচনী এলাকার সীমানা চূড়ান্তকরণসহ সব ধরনের প্রস্তুতি চলমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন: “১২ ফেব্রুয়ারির নির্বাচন ভালো হয়েছে। তবে ভালোর ডিগ্রি নেই। আরও ভালো করা যায় কি না; আমাদের নিজস্ব ঘাটতি ছিল কি না—কমিশন সেই বিষয়ে ভাবছে, কাজ করছে।”
তিনি জানান, নির্বাচনের পর কমিশন অভিজ্ঞতা পর্যালোচনা করছে। যেসব জায়গায় ঘাটতি ছিল, সেগুলো চিহ্নিত করে স্থানীয় সরকার নির্বাচনে সেগুলো যেন না থাকে—সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
আরএফইডি’র এই আলোচনা সভায় নির্বাচন কমিশনের সচিব, অন্যান্য কমিশনারবৃন্দ, সাংবাদিক ও নির্বাচন বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
খবর চিত্র প্রতিবেদক
মন্তব্য করুন