
নীলফামারীর সৈয়দপুরে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন—নিজের বিয়ের দিনে—প্রথমে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নাগরিক দায়িত্ব পালন করলেন এক বর।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় কনের বাড়িতে যাওয়ার কথা থাকলেও তার আগে সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন মো. সামিউল ইসলাম (৩২)।
ভোট প্রদান শেষে সামিউল ইসলাম বলেন, “ভোট শুধু আমাদের অধিকার নয়, এটি একটি বড় দায়িত্ব। জীবনের যেকোনো ব্যস্ত মুহূর্তে, এমনকি আজকের মতো ব্যক্তিগত আনন্দের দিনেও আমি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে চাই। তাই আগে ভোট, পরে বিয়ে।”
সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর সরকারপাড়া এলাকার বাসিন্দা সামিউল ইসলাম স্থানীয় বাসিন্দা মো. মনজুরুল ইসলামের ছেলে। বিয়ের মতো বিশেষ দিনে ভোটকেন্দ্রে ছুটে আসার এই সিদ্ধান্ত নিয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি। অনেকে বলছেন, এমন দায়িত্ববোধই নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় উদাহরণ।
খবর চিত্র প্রতিবেদক
মন্তব্য করুন