Reporter
২২ জানুয়ারী ২০২৬, ৯:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দলীয় কর্মীকে শু/য়োরের বাচ্চা বললেন এমপি প্রার্থী

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টু নিজ নির্বাচনি পথসভায় কর্মীদের স্লোগান থামাতে গিয়ে শুয়োরের বাচ্চা বলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে নানা সমালোচনা করছেন নেটিজেনরা।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ফেসবুকে ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের একটি ভিডিওটিতে দেখা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের প্রথম দিন ফেনীর দাগনভূঞা উপজেলার দুধমুখা এলাকায় একটি নির্বাচনি পথসভায় বক্তব্য দেন আবদুল আউয়াল মিন্টু। ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্যের সময় সেখানে শ্রমিক দলের কর্মী জসিম উদ্দিন বারবার স্লোগান দিচ্ছিলেন।এ সময় তিনি স্লোগান থামাতে গিয়ে বলেন, ‘শুয়োরের বাচ্চা থাম, একে আর আনবি না তো’। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।জাফর ইকবাল ইমন নামে একজন ফেসবুকে মন্তব্যে লেখেন, সামান্য স্লোগানে মেজাজ হারিয়ে বলতেছে শুয়োরের বাচ্চা। এবার নির্বাচিত হলে কী বলবে বুঝতে পারতেছেন আপনারা?মো. নুরুল আমিন লেখেন, এরা যদি এমপি নির্বাচিত হয় তাহলে জনগণের কি হাল করবে সেটি এখান থেকেই অনুমান করা যায়।এনসিপির ফেনী জেলা আহবায়ক জাহিদুল ইসলাম সৈকত এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, যে নেতা নিজ দলের কর্মীকে জনসম্মুখে ‘শুয়োরের বাচ্চা’ বলতে পারে, যে নেতা এই দেশের জনগণকে ‘ব্লাডি সিটিজেন’ বলে অবজ্ঞা করতে পারে-তার কাছ থেকে এই দেশের মানুষের সেবা কল্পনা করাই বিলাসিতা। মনে রাখবেন, এই তথাকথিত ব্লাডি সিটিজেনরাই এ দেশের জনপ্রতিনিধি নির্বাচিত করবে। সেই জনপ্রতিনিধি অবশ্যই এই মাটির সন্তান, এই জনগণের মধ্য থেকেই আসবে; কোনো ব্লাডি ফরেইনার থেকে নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ডে যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, দুই ঘণ্টা গোলাগুলি

সৌদির সঙ্গে মিল রেখে জামালপুরে ঈদুল আজহা: ২০ গ্রামে হাজারো মানুষের আনন্দ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ঐতিহাসিক জ্বালানি চুক্তি: এলএনজি-এলপিজি আমদানিতে নতুন দিগন্ত

পাকিস্তানে আত্মঘাতী হামলায় দুই বাংলাদেশি প্রবাসীসহ ৯ নিহত

এনসিপি চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতা একযোগে পদত্যাগ

ভারত-আমিরাতে চুক্তি: প্রতিরক্ষা, জ্বালানি নিরাপত্তা ও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ

হামের প্রাদুর্ভাব নিয়ে নীরবতার অভিযোগ মিথ্যা: ডা. তাসনিম জারা

আওয়ামী লীগের ১৫ বছরে ৮ হাজার ৬২ কোটি ডলার বিদেশি ঋণ: মোট ঋণের ৭৮% একাই নিয়েছে দলটি

বিদেশি ভিসায় ব্যাংক স্টেটমেন্ট যাচাই এখন মুহূর্তে: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

ইউনূস সরকারের টিকার ঘাটতিতে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বিএনপি-জামায়াতের মতামত নিয়েই হয়েছে: ফরিদা আখতার

১১

মুসলিমদের ওপর অত্যাচার করলে ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করব: তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

১২

মোটরসাইকেলে নতুন অগ্রিম আয়কর: ১১০ সিসি ফ্রি, বড় সিসিতে ১০ হাজার টাকা

১৩

লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত

১৪

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশ: ব্যাংকে না গিয়েই ঘরে বসে পাবেন ই-লোন

১৫

আওয়ামী লীগ তার পজিশনে ফিরবে, কিন্তু শেখ হাসিনার পথে গেলে আবার ডুববে: কাদের সিদ্দিকী

১৬

ঢাবির সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করলেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)

১৭

মিরপুর থানার মামলায় সাবেক এমপি সুমনের জামিন বহাল

১৮

ছাত্রলীগের তৎপরতা রাজনীতির সমীকরণ বদলে দেবে: গোলাম মাওলা রনি

১৯

জামালপুরে ৭৬ লাখ টাকার চেক জালিয়াতি: জামায়াতের সাবেক নেতা হারুনুর রশীদ গ্রেপ্তার

২০