Reporter
২০ জানুয়ারী ২০২৬, ৯:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেস্তে যাবে! হায় হায়!”: মির্জা ফখরুলের কটাক্ষ

“আওয়ামী লীগের নামই নেই, তবু কেন্দ্রের আশপাশে ঢুকতে দেব না”—তিতাসের হীরার বক্তব্যের পর বিএনপি মহাসচিবের কড়া প্রতিক্রিয়া

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেস্তে যাবে! হায়, হায়! কমপ্লিট সারেন্ডার করে ইবাদত করে ইমান এনে তাহলে কোন লাভ নাই? এরা মুনাফিকি করে মানুষকে ভুল বুঝিয়ে ভোট চাচ্ছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “সবচেয়ে বেশি দুষ্টামি করছে যারা অতীতে বাংলাদেশকেই স্বীকার করে নাই। আমাদের কতজন মা-বোনকে পাক হানাদার বাহিনীর কাছে তুলে দিয়েছে। এই হিসাব আমরা ভুলি নাই।”

তিনি আরও বলেন, “অনেক ত্যাগ পেরিয়ে একটি জায়গায় এসেছে দেশ। সামনে নির্বাচন। যেখানে মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে গণতান্ত্রিক দেশ গড়ে তোলার সুযোগ হয়েছে।”

সংস্কার নিয়ে কথা বলতে গিয়ে ফখরুল বলেন, “বিএনপি ৩১ দফা সংস্কার দিয়েছে আপনাদের প্রস্তাবের দুই বছর আগে। এখন সরকার খুব প্রচারণা চালাচ্ছে। সংস্কার তো বিএনপির সন্তান। বিএনপি সংস্কারের পক্ষে। তোমরা কারসাজি করেছো, বেইমানি করেছো, যেগুলোতে একমত হই নাই সেগুলোও সংস্কারে ঢুকিয়ে দিয়েছো। তারপরও রাজি হয়েছি, ঠিক আছে।”

তিনি অভিযোগ করেন, “অর্কেস্ট্রা চলছে, বিএনপির ল্যান্ডস্লাইড ভিক্টোরি ঠেকাতে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে প্রচারণা চালাচ্ছে। যারা নির্বাচন হবে কিনা বলে শঙ্কা প্রকাশ করছে, খোঁজ নিলে দেখা যাবে ভেতরে ভেতরে তাদের তিনটা সিটও নাই।”

এবারের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “এবারের ভোট বলে দিবে এই দেশ লিবারেল ডেমোক্রেটিক রাজনীতি থাকবে নাকি উগ্রপন্থীর রাজনীতি থাকবে। আমরা ভোটের জন্য অপেক্ষা করছি।”

প্রেক্ষাপট মির্জা ফখরুলের এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে কুমিল্লার তিতাস উপজেলায় বিএনপি নেতা কামরুজ্জামান হীরার “কেন্দ্রের আশপাশে ঢুকতে দেব না” বক্তব্যের সঙ্গে তুলনা করে অনেকে বলছেন, বিএনপির অভ্যন্তরীণ বক্তব্যে এখনো কিছু অসঙ্গতি রয়েছে। আওয়ামী লীগের নেতারা বলছেন, এই ধরনের বক্তব্য নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ডে যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, দুই ঘণ্টা গোলাগুলি

সৌদির সঙ্গে মিল রেখে জামালপুরে ঈদুল আজহা: ২০ গ্রামে হাজারো মানুষের আনন্দ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ঐতিহাসিক জ্বালানি চুক্তি: এলএনজি-এলপিজি আমদানিতে নতুন দিগন্ত

পাকিস্তানে আত্মঘাতী হামলায় দুই বাংলাদেশি প্রবাসীসহ ৯ নিহত

এনসিপি চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতা একযোগে পদত্যাগ

ভারত-আমিরাতে চুক্তি: প্রতিরক্ষা, জ্বালানি নিরাপত্তা ও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ

হামের প্রাদুর্ভাব নিয়ে নীরবতার অভিযোগ মিথ্যা: ডা. তাসনিম জারা

আওয়ামী লীগের ১৫ বছরে ৮ হাজার ৬২ কোটি ডলার বিদেশি ঋণ: মোট ঋণের ৭৮% একাই নিয়েছে দলটি

বিদেশি ভিসায় ব্যাংক স্টেটমেন্ট যাচাই এখন মুহূর্তে: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

ইউনূস সরকারের টিকার ঘাটতিতে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বিএনপি-জামায়াতের মতামত নিয়েই হয়েছে: ফরিদা আখতার

১১

মুসলিমদের ওপর অত্যাচার করলে ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করব: তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

১২

মোটরসাইকেলে নতুন অগ্রিম আয়কর: ১১০ সিসি ফ্রি, বড় সিসিতে ১০ হাজার টাকা

১৩

লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত

১৪

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশ: ব্যাংকে না গিয়েই ঘরে বসে পাবেন ই-লোন

১৫

আওয়ামী লীগ তার পজিশনে ফিরবে, কিন্তু শেখ হাসিনার পথে গেলে আবার ডুববে: কাদের সিদ্দিকী

১৬

ঢাবির সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করলেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)

১৭

মিরপুর থানার মামলায় সাবেক এমপি সুমনের জামিন বহাল

১৮

ছাত্রলীগের তৎপরতা রাজনীতির সমীকরণ বদলে দেবে: গোলাম মাওলা রনি

১৯

জামালপুরে ৭৬ লাখ টাকার চেক জালিয়াতি: জামায়াতের সাবেক নেতা হারুনুর রশীদ গ্রেপ্তার

২০