Reporter
১৮ জানুয়ারী ২০২৬, ৬:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কনসার্টে ডাকসু নেতার ‘গোলামী না সংস্কার’ স্লোগানের বিপরীতে শিক্ষার্থীদের ‘যুক্তরাজ্যের চাকরি’

‘কোটা না সংস্কার?’-এর জবাবে ‘কোটা, কোটা’ ও ‘ইউরেনিয়াম’ ধ্বনি; সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে আয়োজিত ‘কুয়াশার গান’ কনসার্টে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক ইবনে আলী মোহাম্মদের স্লোগানের বিপরীতে উপস্থিত শিক্ষার্থীদের একাংশ বিদ্রুপাত্মক স্লোগান দিতে দেখা গেছে। গতকাল শনিবার (১৭ জানুয়ারি) রাত ৯টার দিকে ‘স্পিরিটস অব জুলাই’ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর যৌথ আয়োজনে চলমান এই সংগীতানুষ্ঠানে ঘটনাটি ঘটে।

কনসার্ট চলাকালে মঞ্চে উঠে মুসাদ্দেক শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। তিনি যখন ‘কোটা না সংস্কার?’ স্লোগান দেন, তখন নিচ থেকে শিক্ষার্থীদের একাংশ পাল্টা জবাব হিসেবে চিৎকার করে ‘কোটা, কোটা’ বলতে থাকেন। আবার অন্য একটি অংশকে ‘ইউরেনিয়াম, ইউরেনিয়াম’ বলে বিদ্রুপ করতে শোনা যায়।

একইভাবে মুসাদ্দেক যখন ‘গোলামী না সংস্কার?’ স্লোগান দেন, তখন নিচ থেকে শিক্ষার্থীরা ‘যুক্তরাজ্যের চাকরি’ বলে চিৎকার করেন। সবশেষে তিনি যখন ছাত্র আন্দোলনের পরিচিত স্লোগান ‘আমি কে তুমি কে?’ শুরু করেন, তখন শিক্ষার্থীরা ‘মুসাদ্দেক, মুসাদ্দেক’ বলে বিদ্রুপাত্মক ধ্বনি দিতে থাকেন।

কনসার্টে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী আব্দুল কাদের গণমাধ্যমকে বলেন, “শিক্ষার্থীরা মূলত ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদকের ওপর বিরক্ত হয়েই এই বিদ্রুপাত্মক স্লোগানগুলো দিয়েছে। বিভিন্ন সময়ে উক্ত ছাত্রনেতার বেশ কিছু বিতর্কিত বক্তব্য ও অবস্থানের কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তার প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে।”

‘এক্স ফোর্স প্রেজেন্টস কুয়াশার গান’ শীর্ষক এই সংগীতানুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিলো সিটি ব্যাংক। শীতকালীন এই সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী কনসার্টটি উপভোগ করতে উপস্থিত হয়েছিলেন। তবে অনাকাঙ্ক্ষিত এই স্লোগান-পাল্টা স্লোগানের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ডে যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, দুই ঘণ্টা গোলাগুলি

সৌদির সঙ্গে মিল রেখে জামালপুরে ঈদুল আজহা: ২০ গ্রামে হাজারো মানুষের আনন্দ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ঐতিহাসিক জ্বালানি চুক্তি: এলএনজি-এলপিজি আমদানিতে নতুন দিগন্ত

পাকিস্তানে আত্মঘাতী হামলায় দুই বাংলাদেশি প্রবাসীসহ ৯ নিহত

এনসিপি চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতা একযোগে পদত্যাগ

ভারত-আমিরাতে চুক্তি: প্রতিরক্ষা, জ্বালানি নিরাপত্তা ও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ

হামের প্রাদুর্ভাব নিয়ে নীরবতার অভিযোগ মিথ্যা: ডা. তাসনিম জারা

আওয়ামী লীগের ১৫ বছরে ৮ হাজার ৬২ কোটি ডলার বিদেশি ঋণ: মোট ঋণের ৭৮% একাই নিয়েছে দলটি

বিদেশি ভিসায় ব্যাংক স্টেটমেন্ট যাচাই এখন মুহূর্তে: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

ইউনূস সরকারের টিকার ঘাটতিতে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বিএনপি-জামায়াতের মতামত নিয়েই হয়েছে: ফরিদা আখতার

১১

মুসলিমদের ওপর অত্যাচার করলে ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করব: তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

১২

মোটরসাইকেলে নতুন অগ্রিম আয়কর: ১১০ সিসি ফ্রি, বড় সিসিতে ১০ হাজার টাকা

১৩

লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত

১৪

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশ: ব্যাংকে না গিয়েই ঘরে বসে পাবেন ই-লোন

১৫

আওয়ামী লীগ তার পজিশনে ফিরবে, কিন্তু শেখ হাসিনার পথে গেলে আবার ডুববে: কাদের সিদ্দিকী

১৬

ঢাবির সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করলেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)

১৭

মিরপুর থানার মামলায় সাবেক এমপি সুমনের জামিন বহাল

১৮

ছাত্রলীগের তৎপরতা রাজনীতির সমীকরণ বদলে দেবে: গোলাম মাওলা রনি

১৯

জামালপুরে ৭৬ লাখ টাকার চেক জালিয়াতি: জামায়াতের সাবেক নেতা হারুনুর রশীদ গ্রেপ্তার

২০