Reporter
৫ মে ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মে দিবস নিয়ে বট বাহিনীর বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ: শিমুল বিশ্বাস

মে দিবস পালন ইস্যুতে বট বাহিনী ইচ্ছাকৃত বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন।

শিমুল বিশ্বাসের বক্তব্য

বিবৃতিতে শিমুল বিশ্বাস জানান, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকদের ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনের স্মরণে ১৮৮৯ সালে প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে প্রতি বছর ১ মে ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ বা মে দিবস পালনের প্রস্তাব গৃহীত হয়, যা ১৮৯০ সাল থেকে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।

তিনি আরও বলেন, ১৮৮৬ সালের ১ মে শিকাগোর হে মার্কেটে শ্রমিকদের মিছিলে পুলিশ গুলি চালালে কয়েকজন শ্রমিক নিহত হন। ১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় ইন্টারন্যাশনাল-এর কংগ্রেসে ১ মে-কে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। ১৮৯০ সালের ১ মে প্রথম আন্তর্জাতিকভাবে এই দিবসটি পালিত হয়। ভারত উপমহাদেশে প্রথম মে দিবস পালিত হয়েছিল ১৯২৩ সালের ১ মে, চেন্নাইতে।

শিমুল বিশ্বাস বলেন, ১৯৭৯ সালে প্রেসিডেন্ট হিসেবে জিয়াউর রহমান মে দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া মে দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ২০২৬ সালে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান মে দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বট বাহিনীর বিরুদ্ধে অভিযোগ

শিমুল বিশ্বাস অভিযোগ করেন, তার উদ্ধৃতি দিয়ে বট বাহিনীর কোনো কোনো আইডি থেকে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়েছে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালে প্রথম মে দিবস পালন করেন। তিনি বলেন, বট বাহিনীর ইচ্ছাকৃত বিভ্রান্তি ছড়ানো অপচেষ্টা আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। শ্রমিক আন্দোলনের একজন কর্মী হিসেবে আশা করি বট বাহিনী তাদের বিভ্রান্তিমূলক প্রচারণা থেকে বিরত থাকবে।

খবরচিত্র.কম

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ডে যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, দুই ঘণ্টা গোলাগুলি

সৌদির সঙ্গে মিল রেখে জামালপুরে ঈদুল আজহা: ২০ গ্রামে হাজারো মানুষের আনন্দ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ঐতিহাসিক জ্বালানি চুক্তি: এলএনজি-এলপিজি আমদানিতে নতুন দিগন্ত

পাকিস্তানে আত্মঘাতী হামলায় দুই বাংলাদেশি প্রবাসীসহ ৯ নিহত

এনসিপি চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতা একযোগে পদত্যাগ

ভারত-আমিরাতে চুক্তি: প্রতিরক্ষা, জ্বালানি নিরাপত্তা ও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ

হামের প্রাদুর্ভাব নিয়ে নীরবতার অভিযোগ মিথ্যা: ডা. তাসনিম জারা

আওয়ামী লীগের ১৫ বছরে ৮ হাজার ৬২ কোটি ডলার বিদেশি ঋণ: মোট ঋণের ৭৮% একাই নিয়েছে দলটি

বিদেশি ভিসায় ব্যাংক স্টেটমেন্ট যাচাই এখন মুহূর্তে: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

ইউনূস সরকারের টিকার ঘাটতিতে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বিএনপি-জামায়াতের মতামত নিয়েই হয়েছে: ফরিদা আখতার

১১

মুসলিমদের ওপর অত্যাচার করলে ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করব: তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

১২

মোটরসাইকেলে নতুন অগ্রিম আয়কর: ১১০ সিসি ফ্রি, বড় সিসিতে ১০ হাজার টাকা

১৩

লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত

১৪

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশ: ব্যাংকে না গিয়েই ঘরে বসে পাবেন ই-লোন

১৫

আওয়ামী লীগ তার পজিশনে ফিরবে, কিন্তু শেখ হাসিনার পথে গেলে আবার ডুববে: কাদের সিদ্দিকী

১৬

ঢাবির সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করলেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)

১৭

মিরপুর থানার মামলায় সাবেক এমপি সুমনের জামিন বহাল

১৮

ছাত্রলীগের তৎপরতা রাজনীতির সমীকরণ বদলে দেবে: গোলাম মাওলা রনি

১৯

জামালপুরে ৭৬ লাখ টাকার চেক জালিয়াতি: জামায়াতের সাবেক নেতা হারুনুর রশীদ গ্রেপ্তার

২০