
সংসদে বিএনপির সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, একাত্তরে ভুলের জন্য ক্ষমা চাইতে জামায়াতে ইসলামীর সমস্যা কী?
তিনি বলেন, জামায়াতের লোকজন মুক্তিযুদ্ধের সময় ফৌজদারি অপরাধে জড়িত ছিল। তারা কোলাবরেটর হিসেবে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ করেছে। এখন ক্ষমা চাইতে তাদের কী সমস্যা?
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “একাত্তরে জামায়াতের কর্মকাণ্ডে ভুল ছিল। ক্ষমা চাইতে অসুবিধা কী? তারা যদি সত্যিই ক্ষমা চায়, তাহলে জাতি ক্ষমা করতে পারে। কিন্তু তারা এখনো অস্বীকার করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হচ্ছে। জামায়াতের ভূমিকা নিয়ে স্পষ্ট অবস্থান নিতে হবে।
গয়েশ্বর চন্দ্র রায়ের এ বক্তব্য সংসদে উল্লেখযোগ্য আলোচনার জন্ম দিয়েছে। জামায়াতপন্থী মুক্তিযোদ্ধা পরিষদ এর নিন্দা জানিয়েছে। অন্যদিকে অনেকে এটিকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার প্রয়াস বলে অভিহিত করেছেন।
খবরচিত্র.কম
মন্তব্য করুন