
বিশ্বের সেমিকন্ডাক্টর বাজার প্রায় ৮০০ বিলিয়ন ডলার হলেও বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে। তাই বিদেশি বিনিয়োগ আকর্ষণে এ খাতে ১৫ বছরের কর-অবকাশ সুবিধা দেওয়ার দাবি জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা।
মঙ্গলবার রাজস্ব ভবনে প্রাক-বাজেট আলোচনায় বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (বিএসআইএ) সভাপতি মো. আবদুল জব্বার বলেন, “৪০টি বিশ্ববিদ্যালয় আমাদের সঙ্গে কাজ করছে। প্রতি বছর ২০ হাজার স্নাতক এ খাতের জন্য প্রস্তুত হচ্ছেন। বিদেশি বিনিয়োগ আনতে কর-অবকাশ প্রয়োজন।”
জবাবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্পষ্টভাবে বলেন, “ব্যবসায়ীদের কর-অবকাশের চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। ব্যবসা করবেন, কর দেবেন—বেশি হোক বা কম হোক, কর দিতে হবে।”
এনবিআর চেয়ারম্যান বিভিন্ন দাবির বিষয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং কিছু প্রস্তাব বিবেচনার কথা জানান। তবে কর-অবকাশের মতো সুবিধা কমিয়ে রাজস্ব বাড়ানোর দিকে জোর দেন তিনি।
খবরচিত্র.কম
মন্তব্য করুন