
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে একের পর এক মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এর সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ৪ ঘণ্টার মধ্যে দেশজুড়ে অন্তত ২৮টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
সর্বশেষ রেকর্ড অনুযায়ী:
এ ছাড়া হাওয়াইয়ের আগ্নেয়গিরি এলাকা, আলাস্কার সোলডোটনা ও হ্যাপি ভ্যালি, নিউ মেক্সিকোর লাভিং এবং টেক্সাসের কয়েকটি অঞ্চলে স্বল্প মাত্রার কম্পন রেকর্ড হয়েছে।
চলতি সপ্তাহে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হয়েছে লুইজিয়ানার কুশাট্টায় (৪.৯ মাত্রা)। চলতি মাসে সবচেয়ে বড়টি আলাস্কার উনালাস্কায় (৬.১ মাত্রা)। আর চলতি বছরে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হয়েছে আলাস্কার স্যান্ড পয়েন্টে (৭.৩ মাত্রা)।
বিশেষজ্ঞরা জানান, যুক্তরাষ্ট্রে ছোট মাত্রার ভূমিকম্প প্রায়ই ঘটে থাকে। বিশেষ করে আলাস্কা, ক্যালিফোর্নিয়া ও হাওয়াই ভূকম্পনপ্রবণ অঞ্চল। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো বড় ধরনের ক্ষয়ক্ষতির কারণ হয় না।
খবর চিত্র প্রতিবেদক
মন্তব্য করুন