Reporter
৩০ এপ্রিল ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফজলুর রহমানের বক্তব্যের নিন্দা জামায়াতপন্থি ৭০ মুক্তিযোদ্ধার

‘মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারে কেউ জামায়াতে ইসলামী করতে পারে না’ — সংসদে বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমানের এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ।

পরিষদের ৭০ জন সদস্য এতে স্বাক্ষর করেছেন। জামায়াতপন্থি হিসেবে পরিচিত এ সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন ও সেক্রেটারি জেনারেল বীর মুক্তিযোদ্ধা মো. তাজিরুল ইসলাম বুধবার এক বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, সরকারদলীয় এমপি ফজলুর রহমান জামায়াত এবং বিরোধীদলীয় নেতাকে নিয়ে যে ভাষা ব্যবহার করেছেন তা অপ্রীতিকর ও অসংসদীয়। এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে মুক্তিযোদ্ধা পরিষদ।

মুক্তিযোদ্ধাদের রাজনৈতিক অধিকারের কথা

বিবৃতিতে আরও বলা হয়, আমরা জিয়াউর রহমানের আহ্বানে মুক্তিযুদ্ধ করেছি। স্বাধীনতার পর মুক্তিযোদ্ধারা বাংলাদেশ সরকারের অধীনে ছিলেন। তারা সরকারের পক্ষ থেকে জনগণের টাকায় ভাতা পাচ্ছেন। স্বাধীনতার পর অধিকাংশ মুক্তিযোদ্ধা ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগ দেন। পরবর্তীতে কেউ জাসদে যোগ দেন। বিএনপি গঠন হলে অনেকে দলটিতে যোগ দেন। ১৯৭৯ সালে জামায়াত রাজনৈতিক কার্যক্রম শুরু করার পর অনেক বীর মুক্তিযোদ্ধা জামায়াতে ইসলামীতে যোগ দেন।

ফজলুর রহমান নিজে আওয়ামী লীগ ছেড়ে অনেক দল বদলের পর বিএনপিতে যোগ দিয়েছেন বলেও উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, যে মুক্তিযোদ্ধারা ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করেন, তারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আলাদা শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেন এবং জামায়াতকে সমর্থন করেন। ফলে ফজলুর রহমানের বক্তব্য গ্রহণযোগ্য নয়। বরং মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি। স্বাধীন নাগরিক হিসেবে যে কোনো ব্যক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষের যে কোনো রাজনৈতিক দল ও মতের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেন।

ফজলুর রহমানের মুক্তিযোদ্ধা পরিচয় নিয়েও প্রশ্ন

বিবৃতিতে কোম্পানি কমান্ডার আইয়ুব বিন হায়দারের ভাষ্য উল্লেখ করে বলা হয়, ফজলুর রহমান প্রশিক্ষণ গ্রহণের পর অস্ত্রই হাতে নেননি। মহান মুক্তিযুদ্ধে তিনি কোম্পানি কমান্ডার ছিলেন না।

বিবৃতিতে সই করেছেন মুক্তিযোদ্ধা পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি ফজলুল হক, সহসভাপতি আবদুল ওয়ারেছ, ডা. আলতাফ হোসেন, শাহাবুদ্দিন, মতিউর রহমান, সদস্য শামসুদ্দিন মিয়া, বোরহান উদ্দিন, আবদুল করিম, মোকাররম হোসেন, কামালউদ্দিন, হাফিজ উদ্দিন, আহসান উল্লাহ পাটোয়ারী, আনোয়ার হোসেন, আব্দুল হামিদ, দৌলত আহমেদ, নূর মোহাম্মদ, নজরুল ইসলাম বকসী প্রমুখ।

খবরচিত্র.কম

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ডে যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, দুই ঘণ্টা গোলাগুলি

সৌদির সঙ্গে মিল রেখে জামালপুরে ঈদুল আজহা: ২০ গ্রামে হাজারো মানুষের আনন্দ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ঐতিহাসিক জ্বালানি চুক্তি: এলএনজি-এলপিজি আমদানিতে নতুন দিগন্ত

পাকিস্তানে আত্মঘাতী হামলায় দুই বাংলাদেশি প্রবাসীসহ ৯ নিহত

এনসিপি চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতা একযোগে পদত্যাগ

ভারত-আমিরাতে চুক্তি: প্রতিরক্ষা, জ্বালানি নিরাপত্তা ও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ

হামের প্রাদুর্ভাব নিয়ে নীরবতার অভিযোগ মিথ্যা: ডা. তাসনিম জারা

আওয়ামী লীগের ১৫ বছরে ৮ হাজার ৬২ কোটি ডলার বিদেশি ঋণ: মোট ঋণের ৭৮% একাই নিয়েছে দলটি

বিদেশি ভিসায় ব্যাংক স্টেটমেন্ট যাচাই এখন মুহূর্তে: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

ইউনূস সরকারের টিকার ঘাটতিতে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বিএনপি-জামায়াতের মতামত নিয়েই হয়েছে: ফরিদা আখতার

১১

মুসলিমদের ওপর অত্যাচার করলে ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করব: তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

১২

মোটরসাইকেলে নতুন অগ্রিম আয়কর: ১১০ সিসি ফ্রি, বড় সিসিতে ১০ হাজার টাকা

১৩

লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত

১৪

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশ: ব্যাংকে না গিয়েই ঘরে বসে পাবেন ই-লোন

১৫

আওয়ামী লীগ তার পজিশনে ফিরবে, কিন্তু শেখ হাসিনার পথে গেলে আবার ডুববে: কাদের সিদ্দিকী

১৬

ঢাবির সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করলেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)

১৭

মিরপুর থানার মামলায় সাবেক এমপি সুমনের জামিন বহাল

১৮

ছাত্রলীগের তৎপরতা রাজনীতির সমীকরণ বদলে দেবে: গোলাম মাওলা রনি

১৯

জামালপুরে ৭৬ লাখ টাকার চেক জালিয়াতি: জামায়াতের সাবেক নেতা হারুনুর রশীদ গ্রেপ্তার

২০