
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ১৭৩ জন আইনজীবী আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার বরাবর আবেদন করেছেন।
যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) বিল-২০২৬’ এর মাধ্যমে দেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সংবিধানের ৩৮ অনুচ্ছেদ ও মৌলিক অধিকারের পরিপন্থী। ১৯৫২-এর ভাষা আন্দোলন, ১৯৬৬-এর ছয় দফা, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান এবং ১৯৭১-এর মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দলকে যথাযথ বিচারিক প্রক্রিয়া ছাড়াই নিষিদ্ধ করা প্রাকৃতিক ন্যায়বিচারের লঙ্ঘন।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতিসংঘের নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তির স্বাক্ষরকারী দেশ। নতুন এই আইন আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করেছে।
আইনজীবীরা শঙ্কা প্রকাশ করে বলেন, এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কে অনিশ্চয়তা তৈরি করতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।
খবরচিত্র.কম
মন্তব্য করুন