Reporter
২২ এপ্রিল ২০২৬, ৬:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তীব্র গরমে বিদ্যুৎ সংকট: ৬৫ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, ২০০০ মেগাওয়াট ঘাটতি, দোকানপাট-ব্যবসা বন্ধের পথে

দক্ষিণ এশিয়াজুড়ে চলমান তীব্র গরমের মধ্যে দেশে দেখা দিয়েছে চরম জ্বালানি সংকট। ফলে প্রায় ৬৫টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে এবং বিদ্যুৎ উৎপাদনে ৩০-৪০ শতাংশ ঘাটতি তৈরি হয়েছে। বর্তমানে বিদ্যুতের ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ২০০০ মেগাওয়াট।

শহর থেকে গ্রাম—সব জায়গায় লোডশেডিং এখন নিত্যদিনের সঙ্গী। অনেক গ্রামীণ এলাকায় দিনে ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। ফ্যান-ফ্রিজ বন্ধ, বাতাস নেই, আলো নেই—জীবন যেন থেমে গেছে।

ব্যবসায়ীদের ক্ষোভ ও হতাশা

সাতক্ষীরার এক ইলেকট্রনিক্স দোকানদার বলেন, “গরমে আগে ফ্যানের বিক্রি ভালো হতো, এখন একেবারে বন্ধ। ক্রেতাই আসছে না, কারণ বিদ্যুৎ নেই।”

একটি ছোট রেস্টুরেন্টের মালিক জানান, “ফ্রিজের খাবার নষ্ট হয়ে যাচ্ছে। তীব্র গরমে কেউ বসে খেতেও পারছে না। প্রতিদিন লোকসান বাড়ছে।” কাপড়ের দোকানগুলোর অবস্থাও একই। দিনের বেলায় ক্রেতা নেই, রাতে অন্ধকারে দোকান খোলা রাখাই কঠিন হয়ে পড়েছে।

কৃষি ও দৈনন্দিন জীবনে প্রভাব

বিদ্যুৎ না থাকায় সেচ, মোটরচালিত যন্ত্রপাতি বন্ধ থাকছে। গরমের সঙ্গে লোডশেডিং মিলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন কঠিন হয়ে উঠেছে। অনেকের মতে, যুদ্ধ, জ্বালানি সংকট ও তীব্র গরম—সব মিলিয়ে জীবনযাপন এখন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।

খবরচিত্র.কম

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ডে যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, দুই ঘণ্টা গোলাগুলি

১

সৌদির সঙ্গে মিল রেখে জামালপুরে ঈদুল আজহা: ২০ গ্রামে হাজারো মানুষের আনন্দ

২

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ঐতিহাসিক জ্বালানি চুক্তি: এলএনজি-এলপিজি আমদানিতে নতুন দিগন্ত

৩

পাকিস্তানে আত্মঘাতী হামলায় দুই বাংলাদেশি প্রবাসীসহ ৯ নিহত

৪

এনসিপি চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতা একযোগে পদত্যাগ

৫

ভারত-আমিরাতে চুক্তি: প্রতিরক্ষা, জ্বালানি নিরাপত্তা ও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ

৬

হামের প্রাদুর্ভাব নিয়ে নীরবতার অভিযোগ মিথ্যা: ডা. তাসনিম জারা

৭

আওয়ামী লীগের ১৫ বছরে ৮ হাজার ৬২ কোটি ডলার বিদেশি ঋণ: মোট ঋণের ৭৮% একাই নিয়েছে দলটি

৮

বিদেশি ভিসায় ব্যাংক স্টেটমেন্ট যাচাই এখন মুহূর্তে: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

৯

ইউনূস সরকারের টিকার ঘাটতিতে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বিএনপি-জামায়াতের মতামত নিয়েই হয়েছে: ফরিদা আখতার

১১

মুসলিমদের ওপর অত্যাচার করলে ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করব: তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

১২

মোটরসাইকেলে নতুন অগ্রিম আয়কর: ১১০ সিসি ফ্রি, বড় সিসিতে ১০ হাজার টাকা

১৩

লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত

১৪

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশ: ব্যাংকে না গিয়েই ঘরে বসে পাবেন ই-লোন

১৫

আওয়ামী লীগ তার পজিশনে ফিরবে, কিন্তু শেখ হাসিনার পথে গেলে আবার ডুববে: কাদের সিদ্দিকী

১৬

ঢাবির সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করলেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)

১৭

মিরপুর থানার মামলায় সাবেক এমপি সুমনের জামিন বহাল

১৮

ছাত্রলীগের তৎপরতা রাজনীতির সমীকরণ বদলে দেবে: গোলাম মাওলা রনি

১৯

জামালপুরে ৭৬ লাখ টাকার চেক জালিয়াতি: জামায়াতের সাবেক নেতা হারুনুর রশীদ গ্রেপ্তার

২০