Reporter
২১ এপ্রিল ২০২৬, ৭:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃবৃন্দের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

চীন সফররত বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে গণচীনের শীর্ষ নেতৃত্বের দুটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) চীনের আইডিসিপিসি ভবনে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরর নেতৃত্বে প্রতিনিধিদল প্রথমে চীনের ভাইস প্রেসিডেন্ট হান জেং-এর সঙ্গে গ্রেট হল অব দ্য পিপলে এবং পরে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং-এর সঙ্গে পৃথক বৈঠক করেন।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা করেন এবং পারস্পরিক স্বার্থে সহযোগিতা আরও জোরদার করার ওপর জোর দেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে শুরু করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সম্পর্কের বিকাশ এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানর নেতৃত্বে এ সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার বিষয়ে উভয় পক্ষ দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

সমঝোতা স্মারকের প্রস্তুতি

সিপিসি ও বিএনপির মধ্যে সম্পর্ক উন্নয়ন, নিয়মিত সফর ও প্রাতিষ্ঠানিক মতবিনিময়ের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে।

বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ নীতির ভিত্তিতে সরকার বৈদেশিক নীতি পরিচালনা করছে।” তিনি এক-চীন নীতির প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন।

রোহিঙ্গা ও তিস্তাসহ গুরুত্বপূর্ণ ইস্যু

  • রোহিঙ্গা সংকট: নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে চীনের গঠনমূলক ভূমিকার ওপর জোর দেন ফখরুল।
  • তিস্তা নদী: উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকায় সমন্বিত ব্যবস্থাপনায় চীনের অংশীদারিত্ব কামনা করেন।
  • অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা: আধুনিক নগর ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি, সবুজ শক্তি, বৈদ্যুতিক যানবাহন, বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল, রোবোটিক সার্জারি ও কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপন।

চীনের নেতৃবৃন্দ বাংলাদেশকে গুরুত্বপূর্ণ প্রতিবেশী ও অংশীদার হিসেবে উল্লেখ করে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সমতার ভিত্তিতে সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন।

খবরচিত্র.কম

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ডে যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, দুই ঘণ্টা গোলাগুলি

সৌদির সঙ্গে মিল রেখে জামালপুরে ঈদুল আজহা: ২০ গ্রামে হাজারো মানুষের আনন্দ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ঐতিহাসিক জ্বালানি চুক্তি: এলএনজি-এলপিজি আমদানিতে নতুন দিগন্ত

পাকিস্তানে আত্মঘাতী হামলায় দুই বাংলাদেশি প্রবাসীসহ ৯ নিহত

এনসিপি চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতা একযোগে পদত্যাগ

ভারত-আমিরাতে চুক্তি: প্রতিরক্ষা, জ্বালানি নিরাপত্তা ও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ

হামের প্রাদুর্ভাব নিয়ে নীরবতার অভিযোগ মিথ্যা: ডা. তাসনিম জারা

আওয়ামী লীগের ১৫ বছরে ৮ হাজার ৬২ কোটি ডলার বিদেশি ঋণ: মোট ঋণের ৭৮% একাই নিয়েছে দলটি

বিদেশি ভিসায় ব্যাংক স্টেটমেন্ট যাচাই এখন মুহূর্তে: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

ইউনূস সরকারের টিকার ঘাটতিতে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বিএনপি-জামায়াতের মতামত নিয়েই হয়েছে: ফরিদা আখতার

১১

মুসলিমদের ওপর অত্যাচার করলে ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করব: তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

১২

মোটরসাইকেলে নতুন অগ্রিম আয়কর: ১১০ সিসি ফ্রি, বড় সিসিতে ১০ হাজার টাকা

১৩

লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত

১৪

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশ: ব্যাংকে না গিয়েই ঘরে বসে পাবেন ই-লোন

১৫

আওয়ামী লীগ তার পজিশনে ফিরবে, কিন্তু শেখ হাসিনার পথে গেলে আবার ডুববে: কাদের সিদ্দিকী

১৬

ঢাবির সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করলেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)

১৭

মিরপুর থানার মামলায় সাবেক এমপি সুমনের জামিন বহাল

১৮

ছাত্রলীগের তৎপরতা রাজনীতির সমীকরণ বদলে দেবে: গোলাম মাওলা রনি

১৯

জামালপুরে ৭৬ লাখ টাকার চেক জালিয়াতি: জামায়াতের সাবেক নেতা হারুনুর রশীদ গ্রেপ্তার

২০