Reporter
৭ এপ্রিল ২০২৬, ৪:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে ১৮টি অভিযোগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগ ঘিরে গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। কমিটি সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে সরাসরি ১৮টি অভিযোগ এনেছে।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গত ১১ মার্চ পাঁচ সদস্যের এই কমিটি গঠন করেছিল। তদন্ত কমিটির প্রতিবেদন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) পাঠানোর ২৪ ঘণ্টার মধ্যেই বিসিবির পরিচালনা কমিটি ভেঙে দিয়ে আজ (৭ এপ্রিল) নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে এনএসসি। তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির অভিযোগসমূহ (সারসংক্ষেপ):

  • কাউন্সিলর নাম জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি
  • অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর নাম পুনঃপ্রেরণের নির্দেশ
  • নির্দিষ্ট ব্যক্তিকে মনোনয়নের জন্য চাপ
  • অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন
  • চূড়ান্ত ভোটার তালিকা নির্দিষ্ট সময়ের পর প্রকাশ
  • অ্যাডহক কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে বিসিবির অযৌক্তিক হস্তক্ষেপ
  • সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হস্তক্ষেপ
  • ক্রীড়া উপদেষ্টার সহায়তায় ই-ভোটে নির্বাচন কারচুপি
  • নির্দিষ্ট স্থান থেকে গোপনীয়তা ব্যতীত ই-ভোট প্রদান
  • অ্যাডহক কমিটিতে আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিমকে অন্তর্ভুক্ত করা
  • নির্বাচন প্রক্রিয়া নিয়ন্ত্রণ
  • বিসিবি সংবিধানের লঙ্ঘন
  • ই-ভোটিং সিস্টেমের অপব্যবহার
  • সময়সীমার পর মনোনয়ন গ্রহণ
  • পছন্দের প্রার্থীদের অনৈতিক সুবিধা প্রদান
  • নির্দিষ্ট স্থানে ই-ভোটারদের ভোট প্রদানে প্রভাবিত করা
  • সামগ্রিক ভোটদান পরিবেশ
  • বিসিবি সংবিধানের লঙ্ঘন

কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, আমিনুল ইসলাম বুলবুল একপক্ষীয়ভাবে ১০ জন সাবেক ক্রিকেটারকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন করে ক্ষমতার অপব্যবহার করেছেন।

খবর চিত্র প্রতিবেদক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ডে যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, দুই ঘণ্টা গোলাগুলি

সৌদির সঙ্গে মিল রেখে জামালপুরে ঈদুল আজহা: ২০ গ্রামে হাজারো মানুষের আনন্দ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ঐতিহাসিক জ্বালানি চুক্তি: এলএনজি-এলপিজি আমদানিতে নতুন দিগন্ত

পাকিস্তানে আত্মঘাতী হামলায় দুই বাংলাদেশি প্রবাসীসহ ৯ নিহত

এনসিপি চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতা একযোগে পদত্যাগ

ভারত-আমিরাতে চুক্তি: প্রতিরক্ষা, জ্বালানি নিরাপত্তা ও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ

হামের প্রাদুর্ভাব নিয়ে নীরবতার অভিযোগ মিথ্যা: ডা. তাসনিম জারা

আওয়ামী লীগের ১৫ বছরে ৮ হাজার ৬২ কোটি ডলার বিদেশি ঋণ: মোট ঋণের ৭৮% একাই নিয়েছে দলটি

বিদেশি ভিসায় ব্যাংক স্টেটমেন্ট যাচাই এখন মুহূর্তে: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

ইউনূস সরকারের টিকার ঘাটতিতে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বিএনপি-জামায়াতের মতামত নিয়েই হয়েছে: ফরিদা আখতার

১১

মুসলিমদের ওপর অত্যাচার করলে ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করব: তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

১২

মোটরসাইকেলে নতুন অগ্রিম আয়কর: ১১০ সিসি ফ্রি, বড় সিসিতে ১০ হাজার টাকা

১৩

লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত

১৪

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশ: ব্যাংকে না গিয়েই ঘরে বসে পাবেন ই-লোন

১৫

আওয়ামী লীগ তার পজিশনে ফিরবে, কিন্তু শেখ হাসিনার পথে গেলে আবার ডুববে: কাদের সিদ্দিকী

১৬

ঢাবির সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করলেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)

১৭

মিরপুর থানার মামলায় সাবেক এমপি সুমনের জামিন বহাল

১৮

ছাত্রলীগের তৎপরতা রাজনীতির সমীকরণ বদলে দেবে: গোলাম মাওলা রনি

১৯

জামালপুরে ৭৬ লাখ টাকার চেক জালিয়াতি: জামায়াতের সাবেক নেতা হারুনুর রশীদ গ্রেপ্তার

২০