Reporter
১ মার্চ ২০২৬, ১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূমিকম্প পরিস্থিতি নিয়ন্ত্রেণে ঢাকায় ১ লাখ ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন।

রবিবার (১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী আমাদের কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ও গত মাসে বিভিন্ন জায়গায় যে ভূমিকম্প অনুভূত হয়েছে, সে কারণে তিনি ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন।”

তিনি আরও জানান, “কোস্টাল এরিয়ায় যে মডেল আছে, সেই মডেলে ঢাকা শহরের জন্যও প্রস্তুতি নিতে বলেছেন। বিশেষ করে লোকজনকে দ্রুত এসেম্বল করার জন্য ঢাকার বিভিন্ন খেলার মাঠ, স্কুল ও অন্যান্য উন্মুক্ত স্থান চিহ্নিত করতে নির্দেশ দিয়েছেন।”

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আরও কিছু নির্দেশনা দিয়েছেন—

  • প্রয়োজনীয় ইকুইপমেন্ট দ্রুত প্রকিউরমেন্ট করা
  • এওয়ারনেস তৈরির জন্য অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করা

তিনি জানান, এসব বিষয় নিয়ে কাজ করে আগামী ১১ মার্চ আবার বৈঠক করে ফলোআপ সিদ্ধান্ত নেওয়া হবে।

দুর্যোগ মন্ত্রী বলেন, “ক্যাপাবিলিটি বিল্ড-আপ নিয়ে আলোচনা হয়েছে। আমাদের যেসব ইকুইপমেন্ট দরকার, সেগুলো প্রকিউরমেন্টের জন্য আর্মড ফোর্সেস ডিভিশন ও ফায়ার সার্ভিসকে চিঠি দেওয়া হয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ১১ তারিখ বসে কীভাবে কাজ করব, সেটা চূড়ান্ত হবে।”

ঢাকা শহরের ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে তিনি বলেন, “ঝুঁকিপূর্ণ ভবনগুলো বিল্ডিং কোডের আওতায় গৃহায়ন মন্ত্রণালয় দেখাশোনা করে। দুর্যোগ ব্যবস্থাপনায় পরামর্শের জন্য জাতীয় কাউন্সিল রয়েছে। সেখানে ভূমিকম্পের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।”

উল্লেখ্য, গত কয়েক মাসে দেশের বিভিন্ন এলাকায় কয়েক দফা মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী রাজধানী ঢাকায় জরুরি প্রস্তুতি ও ভলেন্টিয়ার নেটওয়ার্ক গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

খবর চিত্র প্রতিবেদক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ডে যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, দুই ঘণ্টা গোলাগুলি

১

সৌদির সঙ্গে মিল রেখে জামালপুরে ঈদুল আজহা: ২০ গ্রামে হাজারো মানুষের আনন্দ

২

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ঐতিহাসিক জ্বালানি চুক্তি: এলএনজি-এলপিজি আমদানিতে নতুন দিগন্ত

৩

পাকিস্তানে আত্মঘাতী হামলায় দুই বাংলাদেশি প্রবাসীসহ ৯ নিহত

৪

এনসিপি চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতা একযোগে পদত্যাগ

৫

ভারত-আমিরাতে চুক্তি: প্রতিরক্ষা, জ্বালানি নিরাপত্তা ও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ

৬

হামের প্রাদুর্ভাব নিয়ে নীরবতার অভিযোগ মিথ্যা: ডা. তাসনিম জারা

৭

আওয়ামী লীগের ১৫ বছরে ৮ হাজার ৬২ কোটি ডলার বিদেশি ঋণ: মোট ঋণের ৭৮% একাই নিয়েছে দলটি

৮

বিদেশি ভিসায় ব্যাংক স্টেটমেন্ট যাচাই এখন মুহূর্তে: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

৯

ইউনূস সরকারের টিকার ঘাটতিতে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বিএনপি-জামায়াতের মতামত নিয়েই হয়েছে: ফরিদা আখতার

১১

মুসলিমদের ওপর অত্যাচার করলে ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করব: তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

১২

মোটরসাইকেলে নতুন অগ্রিম আয়কর: ১১০ সিসি ফ্রি, বড় সিসিতে ১০ হাজার টাকা

১৩

লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত

১৪

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশ: ব্যাংকে না গিয়েই ঘরে বসে পাবেন ই-লোন

১৫

আওয়ামী লীগ তার পজিশনে ফিরবে, কিন্তু শেখ হাসিনার পথে গেলে আবার ডুববে: কাদের সিদ্দিকী

১৬

ঢাবির সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করলেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)

১৭

মিরপুর থানার মামলায় সাবেক এমপি সুমনের জামিন বহাল

১৮

ছাত্রলীগের তৎপরতা রাজনীতির সমীকরণ বদলে দেবে: গোলাম মাওলা রনি

১৯

জামালপুরে ৭৬ লাখ টাকার চেক জালিয়াতি: জামায়াতের সাবেক নেতা হারুনুর রশীদ গ্রেপ্তার

২০