
অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের কারণে বিশ্বকাপ খেলা হয়নি: বিসিবি পরিচালক ফারুক আহমেদ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ফারুক আহমেদ আবারও স্পষ্ট করেছেন যে, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের কারণেই বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারেনি। তিনি বলেন, ক্রিকেটার বা বিসিবি কর্তাদের এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা ছিল না।
শনিবার (২১ ফেব্রুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফারুক আহমেদ বলেন, “সরকার পরিবর্তন হলেও বোর্ডের পরিবর্তন হঠাৎ করে আসবে না। ক্রীড়া প্রতিমন্ত্রী বুঝে-শুনে সিদ্ধান্ত নেবেন।”
সাকিব আল হাসানকে নিয়ে তিনি বলেন, “সাকিবকে ক্রিকেট বোর্ড সব সময় চায়। আগে বিভিন্ন কারণে তা সম্ভব না হলেও এবার সম্ভাবনা রয়েছে। বিসিবি সেভাবেই চেষ্টা করে যাচ্ছে। দেশে ফিরে ম্যাচ খেলার সম্ভাবনা বেশি সাকিবের। তবে কাজটা দ্রুত হওয়ার সম্ভাবনা কম।”
ফারুক আহমেদ আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিসিবি বা ক্রিকেটারদের ছিল না। সরকারের নির্দেশনাই চূড়ান্ত ছিল।
খবর চিত্র প্রতিবেদক
মন্তব্য করুন